Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কবে পালিত হয় ‘বিশ্ব এইডস দিবস’, কারা এই রোগে আক্রান্ত হন, কীভাবে সুরক্ষিত থাকবেন

'এইডস’ এই রোগটির নাম শুনলেই প্রায় প্রত্যেকের মনে ভয় ধরে যায়। যা থেকে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এই রোগ থেকে বাঁচতে আতঙ্ক নয় সাবধানতার দরকার। প্রতিবছর পয়লা ডিসেম্বর পালিত হয় 'বিশ্ব এইডস দিবস’ (world aids day 2024)। এইচআইভি একটি গুরুতর সংক্রমক।

এই সংক্রমণের কারণে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্বব্যাপী এইচআইভি রোগের কারণে প্রায় সাড়ে ৬ লক্ষ মানুষ মারা গেছেন। যদিও চলতি বছরে সেই হারের তুলনা ৬৯ শতাংশ কম। প্রতিবছর মানুষকে সচেতন করার উদ্দেশ্যে পালন করা হয় এই বিশেষ দিনটি।

World AIDS Day

  • কবে পালন করা হয়

এই রোগের উত্থানের পর ১৯৮০ দশকের শেষের দিকে এই রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। এইচআইভিদের সংক্রমিত মানুষের সংখ্যা তখন কমে ছিল ঠিকই, তবে পরবর্তী সময়ে তা কিন্তু ভয়ঙ্কর ভাবে বাড়তে শুরু করেছে। যদিও বর্তমানে এই রোগীর সংখ্যা অনেক কম। বিশ্বব্যাপী এইডস মহামারী সম্পর্কে সচেতনা বৃদ্ধি করতেই প্রতিবছর এই বিশেষ দিনটি পালন করা হয়।

  • কত মানুষ এই রোগে আক্রান্ত

ইউ এন এইডস সংস্থার রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে ১৩ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে এইডস প্রতিরোধ সাফল্য অর্জিত হলেও এখনও অনেক কাজই কিন্তু এখনও বাকি রয়েছে। বিশেষত সাবধানতাই কিন্তু পারে এইডস রোগকে দূরে রাখতে।

  • কী মত বিশেষজ্ঞদের

বিশেষজ্ঞদের মতে, উদ্বেগের কারণ, এইচআইভিতে বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় ৪ কোটির মানুষের মধ্যে ৯৩ লাখ মানুষ এখনও এর কোনও চিকিৎসা করছেন না বা করতে পারছেন না। যে কারণে এই রোগটি কিন্তু এখনও নিমূল হচ্ছে না।

  • কেন রোগী সঠিক চিকিৎসা পাচ্ছেন না?

রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী এইডস রোগীর সংখ্যা কমলেও ২৮ টি দেশে এইচআইভি সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যাদের কিন্তু সঠিক চিকিৎসার দরকার। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য এবং কলঙ্ক এই রোগের বিরুদ্ধে লড়াই করা ব্যক্তিদের ক্রমশ বাধাগ্রস্ত করছে। যে কারণে এই রোগের প্রকোপ কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে।

  • চিকিৎসা

তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ব্যক্তিকে সতর্ক থাকতে হবে। বর্তমানে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসার জন্য অনেক রকম ওষুধ বেরিয়ে গেছে। যা কিন্তু এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করতে ১০০ শতাংশ কার্যকর। যদিও এর খরচ কিন্তু প্রচুর, অনেকের ক্ষেত্রে সেই খরচ বহন করা সম্ভব নয়।

  • কারা বেশি এই রোগে আক্রান্ত হন

যাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম, যারা অসুরক্ষিত যৌনমিলন করেন। আবার এই রোগে আক্রান্ত রোগীদের সূঁচ, সিরিঞ্জ ও অন্যান্য জিনিস ব্যবহার করলে এই রোগে আক্রান্ত হতে হয়।

  • কীভাবে এই রোগ থেকে দূরে থাকবেন

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচআইভি বা এইডস মারাত্মকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটি প্রতিরোধ করতে সকলকে সতর্ক থাকতে হবে । নিরাপদ যৌন মিলন করতে হবে। সেই সঙ্গে সংক্রমিত রোগীর ব্যবহৃত ওষুধ, ইঞ্জেকশন যেন অন্য কেউই ব্যবহার না করেন। সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে হবে। তাহলে কিন্তু এই রোগ থেকে দূরে থাকা যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+