Women's Nutrition: ২৫ বছর বয়স পেরোলেই মহিলারা রোজকার খাদ্যতালিকায় রাখুন এগুলি

প্রতিটি মেয়ের নিজের শরীরের দিকে যত্ন নেওয়া খুব দরকার। মেয়েরা পড়াশোনা, সংসারের চাপ, কাজের চাপে হয়তো নিজেদের শরীরের দিকে অনেক সময় যত্ন নিতে পারেন না। এটি পরবর্তীকালে বড় রোগের আকার ধারণ করে।

২৫ বছর পেরিয়ে গেলেই মহিলাদের এই খাবারগুলি খাওয়া উচিত। তারা যদি নিত্যদিন এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখেন তাহলে তাদের শরীর সুস্থ থাকবেই। কর্মক্ষমতা আরোও বাড়বে, কোন কোন খাবার রাখবেন খাদ্য তালিকায়, দেখুন।

Womens Nutrition

কার্বোহাইড্রেট জাতীয় খাবার

মহিলারা নিত্যদিন কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিজেদের খাদ্য তালিকায় রাখবেন। কারণ কার্বোহাইড্রেট হলো শক্তির উৎস। যেমন চর্বিযুক্ত মাছ, এটি বেশি খেলে হয়তো দ্রুত ওজন বৃদ্ধি হবে, তবে শারীরিক পরিশ্রম করলে মেদ খুব একটা শরীরে জমবে না। রোজ খাবেন গোটা শস্য, ওটস, গম এগুলি। এগুলি খেলে আপনার শরীরের শক্তি হবে।

চর্বিযুক্ত মাছ

চর্বিযুক্ত মাছ খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো। যেমন- স্যামন মাছ, তাছাড়াও বাদাম, আকরোট ও অন্যান্য বাদাম, জলপাইয়ের তেল, মাছের তেল ইত্যাদি চর্বিযুক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তার কারণ এতে সেরোটিন নামক যৌগ থাকে। এটি আপনার শরীরে ভালো হরমোনের মাত্রা বাড়বে। রক্ত প্রবাহ ঠিকঠাক ভাবে হবে। হার্ট ভালো থাকবে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে। হাড়ের ক্ষয় কমবে। তাই আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন চর্বিযুক্ত খাবার।

Womens Nutrition

প্রোটিন

প্রতিটি মেয়েরই ২৫ বছরের পর প্রোটিন জাতীয় খাবার খাওয়া দরকার। পনির, মুরগির মাংস, মুসুরির ডাল, সয়াবিন ইত্যাদিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই খাদ্য তালিকা নিত্যদিন আপনি এগুলির মধ্যে যেকোনোও একটি খাবার রাখতে পারেন।

আয়রন জাতীয় খাবার খান

প্রত্যেক মাসে পিরিয়ড হওয়ার কারণে মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি হু হু করে কমতে থাকে। এই আয়রন যদি শরীর থেকে কমতে থাকে তাহলে কিন্তু আপনার হাতে পায়ে ব্যথার সম্ভাবনা দেখা হবে। হাঁটুর হাড় ক্ষয় হতে পারে। তাই আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন আমলকী, পালং শাক, ডালিম এবং বিট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+