Women’s Health: ২০ বছর বয়সের পর প্রতিটি নারীর সঠিক পুষ্টির জন্য এই খাবারগুলি খাওয়া উচিত

প্রতিটি ব্যক্তির শরীরের সঠিক পুষ্টির প্রয়োজন, যদি কোনও ব্যক্তির শরীরে পুষ্টির অভাব থাকে, তারা কখনোই সুস্থ থাকেন না, শুধু তাই নয়, তাঁরা সেভাবে কোনও কাজ করে উঠতে পারেন না।

২০ বছর বয়সের বেশি নারীদের খাদ্য তালিকা সর্বদাই সঠিক রাখা উচিত, এমন খাবার তাদের খাওয়া উচিত যাতে তাদের শরীরে পুষ্টির ঘাটতি না থাকে, সেদিকে খেয়াল রাখা খুব দরকার। দেখে নিন তাদের ডায়েটে কোন কোন খাবার রাখা দরকার।

Women’s Health

ফোলেট

শরীরে ভিটামিন, আয়রনের পাশাপাশি ফোলেটের খুব দরকার। এটির ঘাটতি যদি থাকে শরীরে, তাহলে কিন্তু আপনার শরীরে অনেক অসুবিধার সৃষ্টি হবে। ফোলেটের ঘাটতি যদি না থাকে তাহলে আপনার হার্ট ভালো থাকবে। আপনি হজম ভালোভাবে করতে পারবেন। খিদে নিয়ন্ত্রণে থাকবে। চোখ ও ত্বকও খুব ভালো থাকবে। সেই সঙ্গে যখন আপনি সন্তান প্রসব করবেন, তখন আপনার কোনও রকম অসুবিধা শরীরে থাকবে না। শরীরে ফোলেটের ঘাটতি পূরণ করতে ব্রকলি, ছোলা এবং সবুজ শাকসবজি খাবেন।

আয়রন

হরমোনের ভারসাম্য হীনতার প্রধান কারণ হচ্ছে আয়রনের ঘাটতি। যদি আপনার শরীরে আয়রনের মাত্রা সঠিক না থাকে তাহলে আপনার শরীরের কোষে অক্সিজেন সঠিকভাবে পৌঁছতে পারবে না। আপনি রোজ কিশমিশ, সোয়াবিন, ডাল, তিল এগুলি আপনি নিত্যদিন খান।

ক্যালসিয়াম

প্রতিটি মানুষের শরীরে সঠিক ক্যালসিয়ামের দরকার, ক্যালসিয়াম যদি আপনার শরীরে সঠিকভাবে না থাকে তাহলে আপনার হাড় বা দাঁত মজবুত থাকবে না। দাঁত ভালো থাকবে না। সেই সঙ্গে হরমোনের নানান সমস্যা দেখা দেবে। শরীর সুস্থ থাকবে না। তাই আপনি নিত্যদিন ক্যালসিয়াম জাতীয় খাবার খান। সেই খাদ্য তালিকায় রাখুন, রাগি, পনির, তিলের বীজ, দুধ ইত্যাদি।

ভিটামিন ডি

ভিতামিন ডি জাতীয় খাবার আপনি রোজ খান, এতে আপনার শরীর ভালো থাকবে। সেই সঙ্গে শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ঘাটতি হবে না। শুধু তাই নয়, আপনার খাবার ভালো হজম হবে। ইমিউনিটি সিস্টেম বাড়বে। হাড় এবং দাঁত ভালো থাকবে। সেই সঙ্গে ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনি রোজ ডিমের কুসুম, মাশরুম খেতে পারেন।

Women’s Health

ভিটামিন ই

মানবদেহে ভিটামিন ইয়ের খুব দরকার। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে ভিটামিন ইয়ের দরকার। নারকেল, আখরোট ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যেগুলি নিত্যদিন খাওয়া খুব ভালো।

ম্যাগনেসিয়াম

ম্যাগনেসিয়াম একটি খনিজ পদার্থ, যা আপনার শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার হার্ট ভালো রাখতে চান, তাহলে আপনি ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখুন। যেমন কলা, অ্যাভোকাডো, বাদাম, সবুজ শাকসবজি, ডুমুর ইত্যাদি রাখুন।

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড

শরীরে কখনোই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের অভাব যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। এটি আপনার স্বাস্থ্যের জন্য খুব দরকারি। যদি আপনার শরীরে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের অভাব থাকে, তাহলে কখনোই আপনার শরীর সুস্থ থাকবে না, এবং নানান রোগের শিকার হতে হবে আপনাকে। সেই সঙ্গে মানসিক চাপও বাড়বে। তাই আপনি রোজ ঘি, অ্যাভোকাডো, অলিভ অয়েল খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+