নারী দিবসে এই ডেজার্টগুলি খাইয়ে মা, বোন, স্ত্রীকে খুশি করুন, রইল রেসিপি

প্রতিবছর ৮ মার্চ পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস’। আর এই দিনটি কিন্তু নারীদের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন। এই দিনে আপনি যদি আপনার স্ত্রী, বান্ধবী কিংবা মা কিংবা বোনকে একটু খুশি করতে চান ,তাহলে নিজে হাতে এই ডেজার্টগুলি বানিয়ে খাওয়া পারেন। এতে তারা কিন্তু ভীষণ খুশি হবেন। তাছাড়াও তারা যদি মিষ্টি প্রেমী হন, তাহলে তো বলার কোনও কথাই নেই, জানুন তাঁদের কী বানিয়ে খাওয়াবেন?

মিনি চকোলেট কাপ কেক

মিনি চকোলেট কাপ বানাতে লাগছে ফ্রেশ ক্রিম, হুইপ ক্রিম, দুধম, ডার্ক চকোলেট আর জেলিটিন। বানানোর উপায়- প্রথমে একটি পাত্রে জেলিটিন ও তার পরিমাণ মতন তিনগুণ জল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর পাত্রটি ঢেকে রাখুন। তারপর মাইক্রোওয়েভে দুই থেকে তিন মিনিট গরম করে নিন। তারপরে একটি পাত্রে ডার্ক চকোলেট ও ক্রিম রাখুন। অবশ্যই ফয়েলের উপর রাখবেন। তারপরে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন।

Womens Day 2025

ছবি সৌজন্য- pexels

তারপর আরেকটি পাত্রে তাজা ক্রিম, দুধ, চকোলেট মিশিয়ে একটা আরেকটি ফয়েলে রাখুন। দেখবেন যাতে মিশ্রণটি পাতলা না হয়ে যায়, তারপর তাতে হুইপ ক্রিম দিয়ে আলতো করে ভাঁজ করে দিন। মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর আপনার পছন্দসই পাত্রে সেটি ঢেলে দিন। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে সেদিকে ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর সেটি বার করে তার ওপর স্ট্রবেরি কেটে সাজিয়ে পরিবেশন করুন।

কেসর ক্ষীর

আপনি কিন্তু আপনার পরিবারের নারী সদস্যদের জন্য বানাতেই পারেন কেসর ক্ষীর। এটি বানাতে আপনাকে নিতে হবে দুধ, চাল, চিনি, জাফরান, ড্রাই ফুটস, এলাচ গুঁড়ো । প্রথমে একটি পাত্রে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিন। তারপরে ভালোভাবে নাড়তে থাকুন। তারপর নামিয়ে রাখুন।

তারপরে মাঝারি আঁচে দুধ যতক্ষণ না ভাত হচ্ছে তত ততক্ষণ নাড়তে থাকুন। তবে দেখবেন যেন প্যানের তলায় লেগে না যায়। চাল নরম হয়ে গেলে দুধ যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ নাড়বেন। তারপর সেটি নামিয়ে রাখুন। যখন দেখবেন দুধ ঘন হয়ে এসেছে, তখন তাতে জাফরান দিয়ে দিন। তারপরে তা নাড়তে থাকুন। দেখবেন রঙ পরিবর্তন হতে থাকছে। তারপরে আঁচ বন্ধ করে নামিয়ে ঠান্ডা করতে দিন। তারপর ঠান্ডা হয়ে গেলে তার উপরে কিছু ড্রাই ফুটস দিয়ে দিন। তারপর ঠান্ডা করেও ফ্রিজে রেখে দিন।

ভ্যানিলা মগ কেক

এটি বানাতে লাগবে ময়দা, চিনি, মাখন, দুধ, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স। প্রথমে একটি কাপে ময়দা, চিনি, বেকিং পাউডার, নুন একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপর দুধ, গলানো মাখন, ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে তা নাড়তে থাকুন। তার আগে কিন্তু অবশ্যই কাপের নিজটা একটু মাখন দিয়ে মাখিয়ে নেবেন। তারপরে তার ভেতরে এই ময়দা চিনির মিশ্রণটা ঢেলে দিন। অন্তত ৭০ থেকে ৯০ সেকেন্ডের জন্য এটা গরম করতে দিন। তার তাহলেই তৈরি হয়ে যাবে এই কেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+