দীপাবলিতে আপনি কি বলি ডিভাদের মতন সাজতে চান? তাহলে পরনে থাকে এই শাড়ি
দীপাবলি আসতে আর বেশি দিন বাকি নেই। এই বিশেষ দিনের জন্যই সকলেই অপেক্ষা করে থাকেন। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে এই বিশেষ উৎসব। এই উৎসবে সকলেই নানান ধরনের পোশাক পরেন।
চলতি বছর মহিলারাও কিন্তু এই পোশাকে নিজেকে আরও আকর্ষণীয় করতে পারেন। এমন অনেকেই রয়েছেন যারা শাড়ি পরতে ভালোবাসেন। তারা কিন্তু শিমার শাড়ি পরতেই পারেন। যাতে আপনার লুক কিন্তু অসাধারণ লাগবে। আপনাকে দেখে চোখের পলক কেউ ফেলতেই পারবেন না।

- পরুন এই শাড়ি
বেনারসি, কাঞ্জিভরম শাড়ির থেকে সরে এসে আপনি কিন্তু শিমার শাড়ি পরতে পারেন। যার ক্রেজ কিন্তু বর্তমানে একটু বেশিই রয়েছে। বলিউড অভিনেত্রী থেকে সেলিব্রেটিরা কিন্তু সকলেই শিমার শাড়ি পরে তাক লাগাচ্ছেন। কিয়ারা থেকে সুহানা খান, রিয়া চক্রবর্তী থেকে কাজল সকলেই কিন্তু শিমার শাড়ি পরে অনুগামীদের তাক লাগিয়েছেন। তবে নিশ্চয়ই ভাবছেন শিমার শাড়ি কী?
- শিমার শাড়ি কী
এই শিমার শাড়ি কিন্তু এক ধরনের ফেব্রিক দিয়ে তৈরি। যা খুব চকচক করে। যা জর্জেট, শিফন দিয়েও তৈরি হয়। তাছাড়া সোনালী, কালো, লাল, রুপালি রঙয়ের শিমার শাড়ি কিন্তু বর্তমানে বেশ তাক লাগাচ্ছে। এই শাড়ি পরলে আপনার কিন্তু খুব আরাম লাগবে। সেই সঙ্গে আপনাকে খুব আকর্ষণীয় দেখতে লাগবে।
- কেমন সাজবেন
আপনি দীপাবলিতে ঝলমলে শাড়ি যদি পরতে চান , সেই সঙ্গে নিজেকে আরও গ্ল্যামারাস করে তুলতে চান, তাহলে অবশ্যই কিন্তু শিমার শাড়ি পরবেন। সেই সঙ্গে অবশ্যই মানানসই ব্লাউজ পরবেন। যদি দীপাবলির পার্টিতে যান তাহলে হালকা রঙয়ের শাড়ি পরবেন। যদি আপনি কানে একটু ঝোলা দুল পরেন, তাহলে গলায় হার না পরলেও চলবে। এতে কিন্তু আপনাকে দারুন লাগবে।
- কী কী রঙের শাড়ি পরবেন
আপনি যদি দীপাবলিতে এই শাড়িতে শাড়িটি পরেন তাহলে সোনালী, লাল, রুপোলি রঙের পরতে পারেন। এতে কিন্তু আপনাকে বেশ গ্লামারাস লাগবে। সেই সঙ্গে মানানসই হাই হিল জুতো পরবেন। দীপাবলিতে কিন্তু আপনার সাজ দেখে চোখ ফেরাতে পারবেন না কেউই।












Click it and Unblock the Notifications