Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুরুষদের থেকে মহিলাদের বেশি ঘুমানো প্রয়োজন, কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা

শরীর সুস্থ রাখতে গেলে প্রত্যেকটি ব্যক্তিদের পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার। ৭ থেকে ৮ ঘণ্টা না ঘুমালে ক্লান্ত লাগে। কাজে এনার্জি লাগে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ছেলেদের থেকে মেয়েদের বেশি ঘুমানো প্রয়োজন। তাঁদের ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো একদমই যথেষ্ট নয়, তবে মনে আপনারদের নিশ্চয়ই প্রশ্ন জাগছে কেন?

যদি কখনোও দেখেন মেয়েরা ৮ ঘন্টা ঘুমানোর পরেও ঘুমাচ্ছেন তাহলে বুঝবেন তাঁর আরও ঘুমের প্রয়োজন শারীরিক গঠনের জন্য। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, জটিল মস্তিষ্কের কার্যকলাপের জন্য ছেলেদের থেকে মেয়েদের বেশি ঘুমানো দরকার। যা তিনি কয়েকটি গবেষণা থেকে তিনি জানতে পেরেছেন। তাঁর মতে দিনের বেলা মহিলাদের মস্তিষ্ক সবথেকে বেশি কাজ করে। যদি তিনি পর্যাপ্ত পরিমাণে ঘুমান তাহলে মস্তিষ্কের আরও ভালো কাজ করবে। তাহলে মহিলারা হৃদরোগে আক্রান্ত হবেন না। ত্বক আরও উজ্জ্বল হবে। বাড়বে চুলের ঘনত্ব।

lifestyle


পর্যাপ্ত পরিমাণে ঘুমালে কার্যক্ষমতা তত বাড়বে। কারণ মহিলারা একসঙ্গে অনেক কাজ করেন,। ছেলেদের তুলনায় মেয়েরা পরিবার থেকে অফিসের কাজ করেন। তা সুষ্ঠুভাবে করতে নারীদের বেশি ঘুমানো দরকার।

পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার, তবে দীর্ঘক্ষণ ঘুমানো শরীরের পক্ষে একদমই ভালো নয়। এতে পরবর্তীকালে ডিমেনশিয়া ও অ্যালঝাইমার রোগের প্রকোপ বাড়ে। শুধু তাই নয় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। হুহু করে বাড়ে ওজন, এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়ে।

সঠিক পরিমাণে যদি আপনি না ঘুমান আপনার শরীরের ওপর ক্ষতিকারক প্রভাব পড়বে। বাড়বে মানসিক চাপও। এমনকি স্মৃতিশক্তি কমতে থাকবে। বিশেষজ্ঞদের মতে, বয়সের সঙ্গে সঙ্গে ঘুমের সময়েরও পরিবর্তন হয়। সদ্যজাত ও শিশুদের বেশি ঘুমানো দরকার। তবেই তাঁদের শরীর সুস্থ থাকবে। প্রাপ্ত বয়স্কদের ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর দরকার। তবে বয়স বাড়লে ঘুম কিন্তু আসতে আসতে কমতে থাকে। পাশাপাশি তিনি বলেন, ৪০ বছরের বয়সের পর ঘুমের পরিবর্তন বেশি হয়। এই সময়ে চিন্তার কারণে অনেকের ঘুম হয়।

সম্প্রতি, এক গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় মহিলাদের ২০ মিনিট বেশি ঘুমানো দরকার। শারীরিকভাবে সুস্থ থাকতে ও মস্তিষ্কের কাজের ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার। মহিলাদের অনেক সময় উদ্বেগের কারণে অনেক সময় ঘুম সঠিক হয় না।

মহিলাদের অনেক সময় অনিয়মিত পিরিয়ডসের কারণে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিবর্তনের কারণে ঘুম সঠিক হয় না। আবার গর্ভাস্থায় অনেক সময় ঘুমের সমস্যার দেখা দেয় মেয়েদের।

  • পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য মানুন এই টিপসগুলি


১) নিয়মিত একই সময়ে ঘুমাতে যাবেন। ঘড়ি ধরে একই সময় মেনে সকালে ঘুম থেকে উঠবেন।

২) ভালো ঘুমের জন্য শোওয়ার আগে উষ্ণ গরমজলে স্নান করুন বা গা মুছে নিন। যদি পারেন রাতে ঘুমানোর আগে ব্যায়াম করুন বা অল্প কিছুক্ষণ ধ্যান করুন।

৩) শোওয়ার ঘর ঠান্ডা রাখুন। অন্ধকার করে রাখার চেষ্টা করুন। গদি ও বালিশে ঘুমান। এই সময়ে মানসিক চিন্তা দূরে রাখুন।

৪) রাতে বিছানায় শুয়ে কোনও রকম ইলেকট্রিক জিনিস ব্যবহার করবেন না। যেমন- ল্যাপটপ ও মোবাইল ব্যবহার না করাই ভালো। কারণ এর থেকে যে নীল আলো বের হয় তা চোখের জন্য ভালো নয়। নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদনে বাঁধার সৃষ্টি করে। যে কারণে ঘুমের ব্যঘাত ঘটে।

৫) ঘুমানোর আগে ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা, কফি ইত্যাদি এড়িয়ে চলুন। শোওয়ার আগে কখনোই মদ খাবেন না। এতে ঘুমের ব্যঘাত ঘটে।

৬) রোজ সকালে ঘুম থেকে উঠুন এবং নিয়মিত ব্যায়াম করুন। এতে রাতে আপনার ঘুম ভালো হবে।

৭) মানসিক চাপ কমাতে আপনি রোজ ধ্যান করুন। পারলে যোগাসন করুন।

৮) পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য ডায়েট করে খাওয়া দাওয়া করুন। রাতে তেল মশলা যুক্ত খাবার, ভারী খাবার এড়িয়ে চলুন।

৯) যদি এগুলি মেনেও আপনার ঘুম না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+