এই কারণেই কি আপনি মা হতে পারছেন না, দ্রুত ভুল শুধরে নিন
প্রথম মা হবার অনুভূতি সকল মহিলাদের কাছে একটা আলাদা পাওনা। তবে সকল নারী যে মা হতে পারেন, তা নয়। চিকিৎসকেরা বলছেন, এই কারণগুলির কারণে অনেক মহিলারা অনেক সময় সন্তান জন্ম দিতে পারেন না।
জানুন কোন কোন কারণে এমন সমস্যার শিকার হন মহিলারা।

- এই খাবারগুলি খাবেন না
প্রতিটি ব্যক্তির নিত্যদিন সুষম আহারের প্রয়োজন। যেমন- ভিটামিন, প্রোটিন জাতীয় খাবার নিত্যদিন খেতে হবে। সেই সঙ্গে ওজন যেন প্রচুর না বাড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় ওজন কম হলেও কিন্তু সমস্যা হয়। তবে, প্রক্রিয়াজাত খাবার, চিনি জাতীয় খাবার বেশি পরিমাণে একদমই খাওয়া উচিত নয়। এতে ডিম্বাশয়ে অনেক সমস্যা হয়, জরায়ুতে সমস্যা দেখা দেয়।
- ধূমপান ও মদ খাওয়া
মহিলাদের কখনোই ধূমপান করা ও মদ খাওয়া উচিত নয়। ধূমপান ও মদ খেলে ইস্ট্রোজেনের মাত্রা কমতে থাকে, ডিম্বাশয়ের ক্ষতি হয়। যে নারী প্রচুর পরিমাণে মদ খান, তার মাসিক নিয়মিত হয় না। অনিয়মিত হতে থাকে। যে কারণে অনেক সময় গর্ভ অবস্থায় নানান ক্ষমতা হ্রাস পেতে থাকে।
- ওজন নিয়ন্ত্রণে থাকে
শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রযোজন ক্ষমতা ও স্বাস্থ্যের জন্য নিয়মিতভাবে ব্যায়াম করলে মাসিক কিন্তু ভালো হয়। জরায়ু ভালো থাকে। এতে জরায়ুর কিন্তু কোনও ক্ষতি হয় না। সেই সঙ্গে মাসিকও কিন্তু কখনও বন্ধ হবে না । তাই প্রতিটি মহিলার নিত্যদিন ব্যায়াম করা উচিত।
- মানসিক চাপ
প্রচুর পরিমাণে মানসিক চাপ নেওয়া থেকে দূরে থাকুন। তবেই কিন্তু আপনার ডিম্বাশয় ভালো থাকবে। জরায়ুর ওপরে আস্তরণ পাতলা হয়ে কিন্তু অনেক সময় গর্ভধারণ আরও কঠিন হয়ে ওঠে। তাই মানসিক চাপ এড়িয়ে চলুন।
- অনিয়ন্ত্রিত মাসিক হওয়া
চিকিৎসকাদের মতে, অনিয়ন্ত্রিত মাসিক হলেই কিন্তু অনেক সময় পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতন সমস্যায় ভুগতে হয়। অনিয়মিত মাসিক বা প্রচুর পরিমাণে মাসিক হলে অনেক সময় মহিলার গর্ভধারণের সময় নানান সমস্যা দেখা দেয়। তাই আপনি যদি একজন নারী হন এবং মা হতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রাখবেন।












Click it and Unblock the Notifications