Winter Tips: রান্নাঘরের এই মশলা দিয়ে চা খেলে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা, আগে জানতেন কি?
Winter Tips in Bengali: ভারতীয় প্রতিটি রান্নাঘরই কিন্তু সুপারফুডের ভাণ্ডার। প্রায় প্রত্যেকটি রান্নাঘরেই কিন্তু নানান রকমের মশলা থাকে, যেমন- জিরে, লবঙ্গ, কালোজিরা, গোলমরিচ সবই থাকে। প্রতিটি রান্নায় আমরা গোটা বা গুঁড়ো মশলা ব্যবহার করে থাকি।
এই মশলাগুলি শুধু আমরা খাবারের স্বাদ বাড়াবার জন্য যে ব্যবহার করি তা নয়, তাছাড়া শীতকালে রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। তাই শরীর ভালো রাখতে ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এই মশলাতেই কিন্তু আপনি ভরসা রাখতে পারেন।

তাছাড়া আমরা শীতকালে সকলেই একটু কমবেশি চা খেয়ে থাকি, চা বা কফি না খেলে কাজে এনার্জিও পান না অনেককে। এই শীতে যদি আপনি শুধু গ্রিন টির উপর ভরসা না করে এই মশলাগুলো দিয়ে এই চা খান। তাহলে আপনার রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরও কিন্তু সুস্থ থাকবে। দেখুন কোন কোন রান্নাঘরের মশলা দিয়েই আপনি চা খেতে পারবেন।
- গোলমরিচ
গোলমরিচ খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই শীতকালে আপনি গোলমরিচ দিয়ে চা খেতে পারেন। গোলমরিচের পিপারিন যৌগ থাকে। এটি খেলে আপনার শরীর ভালো থাকবে। সেই সঙ্গে আপনি কাজের এনার্জি পাবেন। বাড়বে রোগপ্রতিরোধেরও ক্ষমতাও। তাছাড়াও এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
- আদা
আদা শুধু যে মশলা হিসেবে ব্যবহার করি, তা কিন্তু নয়, সর্দি-কাশি হলেও আমরা কিন্তু মুখে অল্প আদা দিয়ে নাকি। এতে অনেকটাই কিন্তু নিস্তার মেলে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনি রোজ চায়ে আদা খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এমনকি আদা খেলে শ্বাসকষ্টের সমস্যা কমে যায়, এতে জিঞ্জেরল নামক এক প্রকার যৌগ থাকে। এটি খেলে আপনার সহজেই কিন্তু বার্ধক্য আসবে না। তাছাড়া হজমশক্তির সমস্যা থাকলে সেটি থেকেও মুক্তি পাবেন আপনি।
- এলাচ
স্বাদ বাড়ানোর জন্য বা সুগন্ধের জন্য আমরা কিন্তু খাদ্যতালিকায় এলাচ রাখি তা নয়, এতে থাকে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে।
- লবঙ্গ
এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে, তাছাড়া থাকে ভিটামিন সি। এটি খেলে আপনার শরীরে যে শুধু রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শীতকালে সর্দি-কাশির মতো সমস্যা থেকেও মুক্তি মিলবে আপনার। সেই সঙ্গে বাড়বে হজমশক্তিও।
- দারচিনি
দারচিনি স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন থাকে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যদি আপনি শীতকালে রোজ দারচিনি খান তাহলে আপনি সর্দি-কাশি থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে কোনও ভাইরাসে আপনি আক্রান্ত হবেন না। গলা ব্যথা থাকলে সেটিও কমে যাবে আপনার, তাই দেরি না এই করে আজ থেকেই এই মশলা দেওয়া চাগুলি খান।












Click it and Unblock the Notifications