Winter Tips: শীতে মৌসুমি রোগ থেকে রক্ষা পেতে ভরসা রাখুন এই পানীয়গুলিতে

শীতে সকলেরই প্রায় জ্বর সর্দি কাশি লেগে থাকে, ঠান্ডা লাগার ধাত অনেকের থাকে। তাছাড়া এসময়ে রোগ প্রতিরোধের ক্ষমতাও সকলের কমতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, শীতের মৌসুমি আপনি যদি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে চান এবং ঠান্ডা লাগা, সর্দি কাশি এড়িয়ে চলতে চান

তাহলে কিন্তু আপনাকে শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে, যাতে ঠান্ডা না লাগে এমন খাবার খেতে হবে এবং সর্বদাই গরম পোশাক পরতে হবে। মৌসুমি রোগ থেকে রক্ষা পেতে রোজ পাতে রাখুন এই খাবারগুলি।

Winter Tips

  • আদা, তুলসী পাতার চা খান

মৌসুমী রোগে এড়াতে চান, সর্দি কাশি লাগা থেকে দূরে থাকতে চান তাহলে রোজ আদা, গুড়, গোল মরিচ, তুলসী পাতা, গিলয় মিশিয়ে দিয়ে সামান্য জলে দিয়ে আর একটু সামান্য চা পাতা দিয়ে আপনি ফুটিয়ে সেটি খেতে পারেন। এটি খেলে ভেতর থেকে শরীর গরম থাকবে। সেই সঙ্গে আপনাকে আপনার সর্দি- কাশির সম্মুখীন কিন্তু হবেন না।

  • মশলা চা

শীতকালে সকলেই প্রায় কমবেশি চা খান আর চায়ের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে আমাদের অনেকেরই। তবে মশলা চা আমরা শীতকালে সকলেই একটু বেশি খেয়ে থাকি। যেমন- লবঙ্গ, এলাচ, আদা দিয়ে সকলে চা তৈরি করেন ও কিন্তু বেশ সুস্বাদু এই চা, এটি খেলে মশলা চা খেলে আপনার শরীর ভালো থাকবে। ওষুধে গুনে ভরপুর এই চা। এটি খেলে আপনার সর্দি কাশি হবে না, ঠান্ডা লাগবে না।

  • এলাচ ও দারচিনি দেওয়া চা

শীতকালে এক কাপ করে খান দারচিনি ও এলাচ দেওয়া চা। যদি রোজ এক কাপ করে এই চা খান, তাহলে আপনার শরীর গরম থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। যদি পারেন এতে সামান্য আদাও দিতে পারেন। যেকোনোও ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারবে না। দারচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যারা ডায়েট করছেন তারাও রোজ খেতে পারেন এই চাগুলি।

  • লেবু জল

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনি কিন্তু ভরসা রাখতে পারেন লেবু জলের ওপর। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি যদি এক গ্লাস গরম চলে সামান্য লেবু দিয়ে মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। আপনাকে ত্বক উজ্জ্বল হবে। কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এতে আপনার শরীরের জন্য খুব ভালো থাকবে। তাই এই শীতে সুস্থ থাকতে খান এগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+