Winter Tips: শীতে রোদে বসা বা রৌদ্রস্নান করা কি শরীরের জন্য আদৌও ভালো নাকি ক্ষতিকর?

শীতকালে সকলেরই ঘর খুব ঠান্ডা থাকে, আর এই সময়ে রোদের তাপে থাকলে খুব আরাম লাগে। শীতের মরসুমে ঘন্টার পর ঘন্টা রোদে বসে গল্প করতে সকলেই ভালোবাসেন। আবার অনেকে ছাদে কিন্তু শুয়েও থাকেন।

ব্যস্ত সময়ে যদিও এই সময়টা অনেকেই পান না। তবে ছুটির দিনে কিন্তু শীতকালে রোদে এক সঙ্গে বসে গল্প করবেন না, তাই আবার হয় নাকি! সেই সঙ্গে রৌদ্রস্নান করাও খুব ভালো, এই শীতকালে রোদে বসলে কী কী উপকার পাওয়া যায়, দেখুন।

Winter Tips

  • ঘুম ভালো হয়

যদি আপনি শীতকালে রোদে বসেন তাহলে রাতে খুব ভালো ঘুমোতে পারবেন। শীতকালে সূর্যের আলো আপনার শরীরে লাগলে শরীর আরোও সতেজ হবে। কারণ, সূর্যের আলো মেলাটোনিন নিয়ন্ত্রণে রাখে, যা ঘুমের উন্নতি ঘটাতে সাহায্য করে।

  • মানসিক চাপ কমবে

শীতকালে রোদে বসলে শরীর ভিতর থেকে সুস্থ থাকে, এতে আপনার সুখী হরমোনের মাত্রা বাড়তে থাকবে। মানসিক চাপ কমবে, স্মৃতিশক্তি বাড়ার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ থাকবে।

  • ক্যানসার রোগের ঝুঁকি কমবে

সূর্যের আলোয় ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ হয়, সেই সঙ্গে সঙ্গে হাড় মজবুত হয়। শরীরে শক্তি বাড়বে, ডায়াবেটিস রোগীদের জন্য বা যাদের হার্টের অসুখ রয়েছে তাদের জন্য কিন্তু খুবই ভালো রোদে বসা, সেই সঙ্গে ক্যানসার রোগের ঝুঁকি কমে অনেকটাই।

  • শক্তি পাবেন

শীতকালে আমাদের সকলেরই কিন্তু খুব অলস লাগে। কাজের ক্ষমতা কমে আসে, রোদে বসলে শরীরে কিন্তু শক্তি পাবেন, সূর্যের আলোয় সেরাটোনিনকে আরোও বাড়িয়ে তোলে। তাই এটি মস্তিষ্কের কোষের বিকাশ ঘটাতে সাহায্য করে, এতে মানসিক চাপ কমবে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

শীতকালে সকলেরই রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। আর এসময়ে যদি আপনি এটি বাড়াতে চান তাহলে কিন্তু রোজ সূর্যের আলো গায়ে লাগাতে হবে আপনাকে। সূর্যের আলোয় শরীরের শ্বেত রক্তকণিকার উৎপাদনকে বাড়ায়, আর সংক্রমণের মাত্রা কমাতে সাহায্য করে। সূর্যালোকের অভাবে কিন্তু নানা রকম ব্যাধিতেও শীতকালে অনেকে আক্রান্ত হন, তাই আগেই সাবধান হোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+