Winter Tips: শীতে আলস্য চেপে ধরছে আপনাকে, রেহাই পেতে রোজ খান এই খাবারগুলি

তাপমাত্রা কমতে না কমতেই আমাদের শরীর যেন অলস হয়ে যায়। এসময় কাজের ইচ্ছা একদম থাকে না। শীতকালে লেপ-কম্বল মুড়ি দিয়ে বিছানায় আরাম করে শুয়ে থাকা যে কি মজার, তা আমরা সকলেই জানি।

এই শীতকালে অফিসে গিয়েও যেন আমাদের ঘুম ঘুম পায়, কাজ করতে ইচ্ছা করে না। শরীর ক্লান্ত হয়ে পড়ে অনেক সময়। আর এই আলস্য কমাতে চান তাহলে এই খাবারগুলি রোজ খান, দেখুন সেগুলি কোন কোন খাবার।

Winter Tips

  • ব্লুবেরি

ব্লুবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন থাকে। এটি আপনার খেলে আপনার আলস্য কমবে। সেইসঙ্গে আপনি শক্তিও পাবেন, সেই সঙ্গে ভালো ভাবে আপনার ত্বকও।

  • পালংশাক

পালংশাক খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো। আর শীতকালে যদি আপনি নিত্যদিন পাতে পালংশাক রাখেন তাহলে আপনার শরীর ভালো থাকবে। সেই সঙ্গে রক্তনালী কিন্তু খুব পরিষ্কার থাকবে। যদি আপনি রোজ খান পালংশাক তাহলে আপনার হজম শক্তিও কিন্তু বাড়বে।

  • কিনোয়া

শরীরে যদি প্রোটিনের ঘাটতি থাকে তাহলে আপনি রোজ কিনোয়া খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটি খেলে আপনার আলস্য লাগবে না। চুল ভালো রাখতেও এটি আপনি খেতে পারেন।

  • চিয়া বীজ

চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়াও থাকে ফ্যাটি অ্যাসিড, প্রোটিন থাকে। এটি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সুগার রোগ আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না।

  • স্যামন মাছ

স্যামন মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, এতে ভিটামিন ছাড়াও থাকে ফ্যাটি অ্যাসিড। এটি খেলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। স্মৃতিশক্তি বাড়বে। সেরোটিনের মাত্রাও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে রাতে ঘুমও খুব ভালো হবে।

  • দই

শীতকালে বেশি করে দই খান। দই একটি হল প্রোবায়োটিক খাবার, তাছাড়া এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। এটি খেলে আপনার হজম শক্তি বাড়বে। শরীরের শক্তি বাড়বে। তাই আপনিও রোজ খেতে পারেন দই।

  • মিষ্টি আলু

শীতকালে আমরা সকলেই প্রায় অলস হয়ে পড়ি, কাজের ক্ষমতা কমতে থাকে, আর এটি থেকে বের হতে আপনাকে রোজ পাতে রাখতে হবে মিষ্টি আলু, এই সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, কার্বোহাইড্রেট থাকে। এটি খেলে আপনার শরীর কিন্তু খুব সুস্থ থাকবে এবং সতেজ থাকবে। কমবে মানসিক চাপ।

  • বাদাম

বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। আর এটি খেলে আপনার মস্তিষ্ক খুব ভালো রাখবে।

  • গ্রিন টি

আপনি যদি পারেন রোজ এক কাপ করে গ্রিন টি খান শীতকালে। এতে আপনার হজম শক্তি বাড়বে, মানসিক চাপ কমবে, ওজন থাকবে নিয়ন্ত্রণেও।

  • ডার্ক চকলেট

চকলেটের প্রতি আলাদা একটা লোভ আমাদের সকলেরই রয়েছে, তবে অনেকেই ডার্ক চকলেট খেতে চান না, কারণ এটি একটু তেতো তেতো তাই, এতে ক্যাফেইন থাকে। এটি খেলে আপনার শরীরে আলস্য থাকবে না, ঘুম ভালো হবে। শরীরে শক্তিও পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+