Winter Tips: শীতে উদ্যমের সঙ্গে কাজ করতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন এগুলি
শীতকালে এমন অনেকেই রয়েছেন যাদের প্রায় সময় ঠান্ডা লেগে থাকে। সর্দি-কাশি তাদের যেন পিছু ছাড়ে না। সবসময় নাক বন্ধ হয়ে থাকে। শরীর দুর্বল লাগে। কাজের ক্ষমতা কমে যায়। এসময় শরীরকে ভেতর থেকে গরম রাখা সকলের খুব দরকার।
যার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখা দরকার। যদি আপনি পুরো শীতকালে উদ্যমের সঙ্গে সকল কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় যোগ করুন এই খাবারগুলি। দেখুন সেই খাদ্যগুলির মধ্যে কী কী রয়েছে।

- গুড়
শীতকালে গুড় খেতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি। এটি খেলে খাবার ভালোভাবে হজম হয়। শুধু তাই নয়, শরীরকে ভেতর থেকে গরম রাখতে সাহায্য করে গুড়। যে ব্যক্তি নিত্যদিন গুড় খান, তার সর্দি-কাশির সম্ভাবনা খুব কম থাকে।
- ঘি
শীতকালে রুটি বা কোনও তরকারিতে আপনি যদি দেশি ঘি খান তাহলে আপনার শরীরে তাপমাত্রা ক্রমশ বাড়বে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। এমনকি সর্দি-কাশি থেকেও রেহাই মিলবে। তাই অবশ্যই খাদ্য তালিকায় রাখুন ঘি। তবে বেশি পরিমাণ ঘি কিন্তু খাবেন না। এতে আপনা হজমের সমস্যাও হতে পারে।
- খেজুর
খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। খেজুর খেলে গায়ে শক্তি পাওয়া যায়। শীতকালে খেজুর খাওয়ার আলাদাই কিন্তু একটা উপকারিতা রয়েছে। খেজুর খেলে আপনি শীতকালে শরীর খুব সতেজ থাকবেন। এক গ্লাস দুধের সঙ্গে দুটি বা তিনটি খেজুর খেতে পারেন।
- তিল
ভেতর থেকে শরীরকে শীতকালে গরম রাখতে আপনি অবশ্যই খাদ্য তালিকায় রাখুন তিল। তিল খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তিলে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম থাকে। তিল খেলে আপনার হার্ট ভালো থাকবে। এমন কি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।
- আদা
আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শীতকালে প্রত্যেকটি ব্যক্তিরই কিন্তু আদা খাওয়া উচিত। আপনার গলায় যদি কোনও ইনফেকশন থাকে, সেটি থেকে মুক্তি পাবেন। এমনকি আপনার সর্দি-কাশির ঝুঁকিও কমবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়বে। তাই এই শীতের মরসুমে শরীর সুস্থ রাখতে রোজ খান এই খাবারগুলি।












Click it and Unblock the Notifications