Winter Tips: শীতকালে শরীর সুস্থ রাখতে, মেজাজ ভালো রাখতে রোজ খান এই খাবারগুলি
শীতকালে সকলেরই কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, এই শীতের মরসুমে যদি শরীর সুস্থ রাখতে চান তাহলে পুষ্টিগুণসমৃদ্ধ খাবার খেতে হবে। যাতে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
শীতকালে শরীর সুস্থ রাখতে, ক্লান্ত বোধ কমাতে, মেজাজকে ভালো রাখতে আপনি রোজ পাতে রাখতে পারেন এই খাবারগুলি, দেখুন কোন কোন খাবার রোজ খেলে মস্তিষ্ক ভালো থাকবে।

- মিষ্টি আলু
মিষ্টি আলু আমরা কমবেশি সকলেই খেতে ভীষণ ভালোবাসি, শীতকালে মিষ্টি আলু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ঋতুজনিত কোনও সমস্যা থাকে তা থেকেও মুক্তি পাবেন। এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এটি খেলে আপনার ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে।
- চকলেট
শীতকালে চকলেট খাওয়া খুব ভালো, এতে মেজাজ কিন্তু খুব ভালো থাকে। এতে কোকো থাকে, আর কোকোতে থাকে পলিফেনল। আপনার মেজাজকে ভালো রাখতে, ক্লান্ত ভাব কমাতে সাহায্য করে চকলেট। শীতকালে নিত্যদিন আপনিও খেতে পারেন চকলেট। এটি খাওয়া হার্টের জন্যও খুব ভালো। যারা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান তারা কিন্তু চকলেট খেতে পারেন।
- বেরি
বেরি জাতীয় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, যেমন- ব্লুবেরি, স্ট্রবেরি এগুলি খেলে শরীর সুস্থ থাকে। সেই সঙ্গে মস্তিষ্ক ভালো থাকে। এগুলি খেলে শরীরে ভিটামিন সিয়ের ঘাটটি পূরণ হবে। সেই সঙ্গে যাদের বাতের ব্যথা রয়েছে, সেটি থেকে মুক্তি পাবেন।
- শাক সবজি
শীতকালে টাটকা সবুজ শাকসবজি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, থাকে ফাইবার, এটি খেলে ওজন নিয়ন্ত্রণ থাকে, শীতকালে মেজাজ ভালো রাখতে রোজ সকালের ব্রেকফাস্ট রাখুন পালং শাক।
- গাজর
গাজর খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। শীতকালে কচি গাজর আপনি খেতে পারেন, তাছাড়া গাজোরে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে, আপনি শীতকালে গাজরের হালুয়াও খেতে পারেন, এটিও কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, তাই নিত্যদিন আপনিও এটি পাঁতে রাখতে পারেন।












Click it and Unblock the Notifications