Winter Tips: ঠান্ডা থেকে বাঁচতে ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এই মরসুমে ভরসা রাখুন এই খাবারগুলিতে
শীতকালে শরীর সুস্থ রাখা সকলেরই খুব দরকার, কারণ এসময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই কমে যায়। শরীর সুস্থ রাখতে ও ভেতর থেকে শরীরকে গরম রাখতে, সর্দি-কাশি থেকে বাঁচতে এমন অনেক খাবার রয়েছে যেগুলি আপনি যদি নিত্যদিন খান তাহলে খুব ভালো থাকবেন।
শীতের মরসুমে সকলেই চা-কফিতে প্রায় সবসময়েই চুমুক দেন, তবে এটি শরীরের জন্য কিন্তু মারাত্মক হতে পারে। তাই শরীর সুস্থ রাখতে ও ভেতর থেকে গরম রাখতে এই খাবারগুলি খেতেই পারেন আপনি, দেখুন সেগুলি কী কী।

- ড্রাই ফুটস
ড্রাই ফুটস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শীতে শরীর গরম রাখতে, শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে আপনি নিত্যদিন আখরোট, খেজুর, বাদাম খেতে পারেন। এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, থাকে প্রোটিনও, অর্থাৎ শরীর সুস্থ রাখতে আপনি ভরসা রাখতে পারেন ড্রাই ফুটসের ওপর।
- আদা
আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আদায় রয়েছে প্রচুর গুণ। রক্ত সঞ্চালনের মাত্রা ভালো রাখতে এটি আপনিও খেতে পারেন। শুধু তাই নয়, আদা খেলে সর্দি কাশির মতন সমস্যা থাকলেও তা থেকে মুক্তি পাবেন। শীতকালে আদা খাওয়া প্রত্যেকটি মানুষের জন্য ভীষণ দরকার। এমনকি আদা খেলে শ্বাসকষ্টের সমস্যা কমে যায়, এতে জিঞ্জেরল নামক এক প্রকার যৌগ থাকে। এটি খেলে আপনার সহজেই কিন্তু বার্ধক্য আসবে না। তাছাড়া হজমশক্তির সমস্যা থাকলে সেটি থেকেও মুক্তি পাবেন আপনি।
- গুড়
শীতকালে গুড় খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। শরীর গরম রাখতে গুড়ের জুরি মেলা ভার। সর্দি-কাশির মতন সমস্যা কমাতেও আপনি গুড়ের ওপর ভরসা রাখতে পারেন। এটি খেলে হজমের সমস্যা কমবে ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, আয়রনের ঘাটতি মেটাতে আপনিও রোজ খাদ্য তালিকায় রাখতে পারেন গুড়।
- ঘি
শীতকালে যত পারবেন দেশি ঘি খান, দেশি ঘি খেলে আপনার শরীর ভেতর থেকে গরম থাকবে। কাশির মতন সমস্যা দূর হবে। এমন কি হজম শক্তি ক্রমশ বাড়বে। এতে আপনার শরীর ভেতর থেকে সতেজ থাকবে, কাজের ক্ষমতাও ক্রমশ বাড়বে।
- দারচিনি
দারচিনি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শীতকালের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন দারচিনি। এটি খেলে আপনার শরীর খুব সুস্থ থাকবে। সেইসঙ্গে আপনার কাজে এনার্জি বাড়বে।












Click it and Unblock the Notifications