Winter Tips: এই মরসুমে হাড় কাঁপানো ঠান্ডা থেকে মুক্তি পেতে খান এই পানীয়টি
তাপমাত্রার পারদ কিন্তু ক্রমশ কমছে, আর এই সময় ভেতর থেকেও কিন্তু শরীর ভীষণ ঠান্ডা লাগে। আর এসময় লেপ, কম্বলের তলাতেই সকলে প্রায় থাকতে চান। অনেকেই ভ্যাপসা গরম পছন্দ করেন না, আবার এমন অনেকেই রয়েছেন যারা কিন্তু ঠান্ডা সহ্য করতে পারেন না।
অনেকেই ঠান্ডা একদমই পছন্দ করেন না , যদি আপনি ভেতর থেকে নিজেদেরকে আরোও উষ্ণ রাখতে চাইছেন, রোগ প্রতিরোধের ক্ষমতা যাতে কমে না যায়,সেদিকে লক্ষ্য রাখতে চাইছেন , যদি শীতকালে নীরোগ থাকতে চান বা ঠান্ডা থেকে বাঁচতে চান আপনিও নিত্যদিন এই পানীয়টি খেতে পারেন। দেখুন সেটি কী।

- কী খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
শীতকালে হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটি খেলে আপনি খুব ফিট থাকবেন এবং উদ্যমের সঙ্গে সব কাজ করতে পারবেন। এতে কারকিউমিন নামক একপ্রকার যৌগ থাকে। যেটি আপনার শরীরের জন্য খুব ভালো। তাই হলুদ ভিজিয়ে সেই জল রোজ খেলে আপনার শীতকালে শরীর ভেতর থেকে গরম থাকবে।
- সর্দি কাশি কমবে
হলুদ হল সুপারফুড, এতে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। হলুদ খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে সর্দি কাশির মতন সমস্যা থাকলেও সেটি কমবে। এমন কি আপনার হার্টের সমস্যাও কিন্তু থাকলে তাও অনেকটা কমবে।
- কীভাবে খাবেন
শীতকালে শরীরকে ভেতর থেকে গরম রাখতে চান তাহলে হলুদের সঙ্গে এক কোয়া, আদা মিশিয়ে সেই জল খালি পেটে খেতে পারেন। এটি খেলে আপনি কিন্তু সুস্থ থাকবেন।
আবার এক চামচ হলুদ গুঁড়ো, দু’কাপ জল, ১ চামচ মৌরি, এক চামচ মধু, সামান্য লেবুর রস দিয়ে জলকে ফোটান। তারপর সেটি খাবেন। এটি খেলেও কিন্তু আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এমনকি শরীরে ভেতর থেকে গরম থাকবে।
- জানুন উপকারিতা
হলুদে প্রচুর উপকারিতা রয়েছে। হলুদের কারকিউমিন, জিঙ্ক, ভিটামিন সিয়ের মতন উপাদান থাকায় এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- পেশির ব্যথা কমবে
যেহেতু হলুদের কারকিউমিন থাকে, তাই এটি যে শুধু আপনার শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে তা কিন্তু নয়। আপনার যদি হাতে-পায়ে, পেশিতে ব্যথা হয়, বা জয়েন্টে ব্যথা হয় সেটি কমাতেও কিন্তু সহায়ক এই হলুদ।












Click it and Unblock the Notifications