Winter Special Fruits: শীতকালে শরীর সুস্থ রাখতে নিত্যদিন খান এই ফলগুলি
হালকা হালকা শীত পরতে শুরু করে দিয়েছে, আর এই শীতকালে শরীর সুস্থ রাখা সকলের দরকার। শীতকালে যদি আপনি শরীর সুস্থ রাখতে চান, রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরোও বাড়িয়ে তুলতে চান, তাহলে আপনার খাদ্য তালিকায় কিছু ফল রাখতে হবে, যেগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। দেখে নিন সেই ফলগুলি কী কী।
শীতকালে প্রচুর পরিমাণে বাজারে আপেল পাওয়া যায়, আপেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে পচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। তাছাড়াও এই ফলে থাকে ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট। যা শরীরের জন্য খুব ভালো। এটি আপনার অন্ত্র ভালো রাখে। ডায়াবেটিস রোগীরা যদি নিত্যদিন আপেল খান তাহলে রক্তে শর্করার মাত্রা কখনোই বাড়বে না।

- কমলালেবু
কমলালে মূলত শীতকালীন ফল। কমলালে মিষ্টি এবং হালকা টক, এই ফল স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম থাকে। এটি যদি আপনি নিত্যদিন খেতে পারেন তাহলে আপনার পেট ভালো থাকবে। শুধু তাই নয়, আপনাকে কোনও কঠিন রোগ স্পর্শ করতে পারবে না। ক্যানসারের ঝুঁকি কমবে। মৌসুমী রোগ থেকে মিলবে রেহাই। শীতকালে অবশ্যই কিন্তু লেবু খাবেন।
- পেয়ারা
শীতের মৌসুমে পেয়ারা বাজারে সহজেই পাওয়া যায়। আপনিও কিন্তু নিত্যদিন এই ফলটি খাদ্য তালিকায় রাখতে পারেন। কারণ এই ফলে রয়েছে ভরপুর পুষ্টি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ফোলেট, পটাশিয়াম, ফাইবার থাকে। এটি খেলে আপনার হজমের সমস্যা হবে না। তাছাড়াও এটি খেলে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

- আঙ্গুর
আঙ্গুর খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। আঙ্গুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা শক্তিকে বাড়াতে সাহায্য করে। এটি আপনার শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে।
- অ্যাভোকাডো
রোজ আপনি অ্যাভোকাডো একটি করে খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাঙ্গানিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম। তাছাড়াও শরীরে পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে এই ফল খেলে।












Click it and Unblock the Notifications