Winter Bath: শীতকালে রোজ স্নান করা কি শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর?
শীতকালে অনেকেই রয়েছেন যারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য স্নান করেন। আবার এখন অনেকে রয়েছেন যারা একদমই স্নান করতে পছন্দ করেন না। যদি কেউ কেউ স্নান করেন তবে, কথায় আছে কাক স্নানের মতন।
প্রচণ্ড ঠান্ডার কারণে শীতকালে প্রতিদিন স্নান করা সকলের পক্ষে সম্ভব হয় না। শীতকালে রোজ যদি আপনি ঠান্ডা জলে স্নান করেন তাহলে কিন্তু আপনার ত্বক অনেক সময় ড্রাই হয়ে যেতে পারে। ত্বকে হতে পারেন নানান সমস্যা। তাই আগেই সাবধান হোন। এই মরসুমে রোজ স্নান করলে কী কী সমস্যা হয়, দেখুন।

- ত্বকে সমস্যা হয়
শীতকালে যদি আপনি রোজ ঠান্ডা জলে স্নান করেন তাহলে আপনার ত্বকে নানান সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকবে। এমন কি ঠান্ডায় সর্দি-কাশির মতো সমস্যা দেখা দেবে। তাই প্রত্যেক দিন স্নান না করাই আপনার জন্য ভালো।
- শিশুদের শীতকালে রোজ স্নান না করাই ভালো
শীতকালে ছোট শিশুদেরও কিন্তু কখনোই নিত্যদিন স্নান করাবেন না। এতে তারাও কিন্তু নানান রোগে আক্রান্ত হতে পারেন। সর্দি-কাশি ছাড়াও জ্বর ও নানান ভাইরাসে আক্রান্ত হতে পারে শিশুরা।
- চুলের গোড়া ফাটবে
ঠান্ডা জলে স্নান করলেই যে আপনার শরীরে নানান ক্ষতি হতে পারে তা কিন্তু নয়। গরম জলে স্নান করলেও নানান ক্ষতির সম্মুখীন হতে হতে পারে সকলে। আপনি শীতকালে ভুলেও কিন্তু গরম জল চুলে দেবেন না। এতে আপনার ক্রমশ ভেঙে যাবে। চুলের গোড়া ফাটতে থাকবে। তাছাড়াও শীতকালে চুল পড়ার সমস্যা প্রায় কমবেশি সকলেরই থাকে। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই কমে যায়. যে কারণে চুল ক্রমশ রুক্ষ হয়ে যায়। যদি নিয়মিত চুলের যত্ন না নেন তাহলে মুঠো মুঠো চুল উঠতে পারে। আর সে কারণে আপনাকে মাথায় তেল মাখতে হবে।যেহেতু সকলের চুল এই শীতে পড়ে যায়, শুষ্ক হয়ে যায়, স্ক্যাল্প শুকিয়ে যায়, চুলের ডগায় নানান সমস্যা দেখা দেয়, উজ্জ্বলতা চুলের নষ্ট হয়, তাই আগেই সাবধান হোন।
- শরীর দুর্বল হয়ে যায়
প্রত্যেকদিন শীতকালে স্নান করলে শরীর কিন্তু ভালো থাকবে না। শরীর ক্রমশ দুর্বল হয় । এতে মূলত আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু কমতে থাকবে। শরীরে নানান রোগ বাসা বাঁধতে পারে। জ্বরে আক্রান্ত হতে পারেন আপনি। তাই শীতকালে নিত্যদিন স্নান না করাই ভালো আপনার জন্য, তাই আগেই সাবধানে হোন।












Click it and Unblock the Notifications