সকালে ঘুম থেকে উঠলেই বমি পায়, গা গুলিয়ে খাওয়ার ইচ্ছা চলে যায়, কিন্তু কেন?
এমন অনেকেই রয়েছেন, যারা সকালবেলা ঘুম থেকে উঠলেই তাদের বমি পায়, গা গুলায়, যখন তারা খুব অসুস্থ বোধ করতে শুরু করেন। এটি কিন্তু অনেক সময় হজমের সমস্যার কারণেও হয়। খালি পেটে থাকলেও অনেকের বমির সমস্যা হতেই থাকে।
তবে এমন সমস্যা থাকলে আগেই সাবধান হোন আপনি। বিশেষজ্ঞদের মতে, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি বমি পায়। গা গুলোয় তাহলে এই সমস্যাগুলি কিন্তু এর জন্য দায়ী। জানুন কী কী কারনে সকালবেলা ঘুম থেকে উঠলে বমি পায়, গা গুলায়।

- মানসিক চাপ থাকলে
সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি কোনও বিষয় নিয়ে খুব চিন্তা করেন বা মানসিক চাপে জর্জরিত থাকেন, তাহলে কিন্তু ঘুম থেকে উঠলেই বমি পাবে, গা গুলিয়ে উঠবে।
- রক্তে শর্করার মাত্রা কম থাকে
যদি আপনার রক্তে শর্করার মাত্রা কম থাকে, তাহলে কিন্তু সকালবেলা উঠে মাথা ঘুরবে, বমি পাবে, কাজ করতে পারবেন না । আবার অনেকে অজ্ঞান হয়ে যান। তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছু খাওয়ার চেষ্টা করুন।
- মাইগ্রেনের সমস্যা থাকলে
যদি আপনার মাইগ্রেনের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার সকালবেলা ঘুম থেকে উঠলে বমি পাবে, মাথা যন্ত্রণা করতে পারে, গা গোলাবে, আবার অনেকের কিন্তু বমিও হতে থাকে। তাই আগেই সাবধান হোন আপনি।
- শরীরের জলের ঘাটতি থাকলে
যদি আপনার শরীরের জলের ঘাটতি থাকে, তাহলে সকালে উঠলে মাথা ঘুরতে পারে, বমি হতে পারে, শরীর আনচান করতে পারে। শরীর খুব খারাপ লাগতে পারে। কাজের ক্ষমতা কমতে পারে।
- গ্যাসের সমস্যা থাকলে
তাছাড়াও যাদের গ্যাসের সমস্যা রয়েছে, তারা কিন্তু সকালবেলা উঠলেই মাথা ঘুরবে, বমি পাবে, গা গুলিয়ে উঠবে। আবার অনেকে কিন্তু খালি পেটে বমিও করে ফেলেন। তাই আগেই সাবধান হোন আপনি।
- হজমের সমস্যা থাকলে
যদি আপনি রাতে তেল ঝাল মশলা যুক্ত খাবার খান, আর সেই খাবার হজম করতে না পরেন তাহলে সকালে বমি হতে পারে। মাথা ঘুরতে পারে আবার গা গুলিয়ে উঠতে পারে। তাই রাতে এই ধরনের খাবার রাতে খাওয়া এড়িয়ে চলুন।
- খালি পেটে রাতে ঘুমাবেন না
আবার যদি আপনি রাতে খালি পেটে ঘুমান, তাহলেও কিন্তু সকালে উঠে বমি পেতে পারে। শরীর খারাপ লাগবে। পেট ফাঁকা লাগবে। গায়ে জোর পাবেন না। তাই রাতে খালি পেটে থাকবেন না।












Click it and Unblock the Notifications