শীতকালে সূর্য স্নান করা ও সূর্যের আলো গায়ে লাগানো কি ভালো, এতে ত্বকের কী কোনও ক্ষতি হয়?
ইতিমধ্যে কিন্তু শীতের আমেজ পরতে শুরু করে দিয়েছে। আর এই সময়ে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে চারিদিক। এই আবহাওয়ায় কম্বলের তলায় ঘুমানোর মতো মজা আর নেই। তাছাড়া কিন্তু অনেকেই বেরিয়ে পড়েন দেশের নানান প্রাপ্তে ঘুরতে। সেই সঙ্গে পেট ভরে নানান ধরনের পিঠে, পুলি খেয়ে থাকেন সকলে।
ঘোরা বেড়ানোর সঙ্গে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হয় নিজের শরীরের কথা। এই শীতকালে সূর্য স্নান করা কিংবা সূর্যের আলো গায়ে লাগানো খুব দরকার। এই শীতকালের সূর্যের স্নান করলে আপনাদের শুধু শরীর গরম থাকে, তা কিন্তু নয়। ত্বকেরও নানান উপকার হবে। শরীরে থাকবে একদম ফিট।

- শারিরীক ও মানসিকভাবে সুস্থ থাকবেন
সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। এতে আপনার শারিরীক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। তাই আপনি কিন্তু শীতকালের সূর্য স্নান করতে পারেন। সেই সঙ্গে এই মরসুমে রোদ গায়ে লাগার চেষ্টা করুন।
- শ্বেত রক্তকণিকা বাড়ে
আপনার শীতকালে রোদে স্নান করলে আপনি নানান সংক্রমণ থেকে বাঁচবেন। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। রোদে দাঁড়ালে শরীরের শ্বেত রক্তকণিকা বাড়ে। আর যে কারণে বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা। শরীরের শ্বেত রক্তকণিকার ঘাটতি থাকলে বড় সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে। তাই এই শীতকাল রোদে স্নান করুন।
- জ্বর, সর্দি, কাশি কমবে
শীতকালে যদি প্রায় সময় আপনার ঠান্ডা লাগে, জ্বর, সর্দি, কাশি হয়, তা কমাতে চান তাহলে অবশ্যই রোদে স্নান করতে পারেন। সেই সঙ্গে মাথা যন্ত্রণার সমস্যাও কমবে।
- সেরোটোনিনের মাত্রা বাড়বে
সূর্যের আলোতে দাঁড়ালে সেরোটোনিনের মাত্রা বাড়বে শরীরে। এতে আপনার মানসিক চাপ, বিষন্নতা কমাতেও সাহায্য করে। তাই এই শীতকালে অবশ্যই শরীরে লাগান সূর্যের আলো।
- ত্বকের সমস্যা কমবে
শীতে ত্বক, একজিমা, কিংবা ব্রণের মতন সমস্যা বাড়তে থাকে। তা দ্রুত কমাতে চান তাহলে শীতকালে অবশ্যই সূর্যের আলোতে স্নান করতে পারেন, তারপর স্নানের পর রোদে কিছুক্ষণ দাঁড়াতে পারেন। এতে কিন্তু ত্বকের যেকোনও সমস্যা কমবে।
- বাতের হার্টের সমস্যা কমবে
যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের বিশেষত বাতের সমস্যা রয়েছে, তাঁদের শীতে কিন্তু সেই ব্যথা বেশি বাড়ে। যেহেতু সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। যা আপনার হাড়ের জোর বাড়াতে পারে। তাই সূর্যের আলো শীতকালে গায়ে লাগান।












Click it and Unblock the Notifications