Green Coffee Benefits: কখনও খেয়েছেন গ্রিন কফি, জেনে নিন গুনাগুণ সম্পর্কে
শীতকাল কিন্তু পরতে শুরু করে দিয়েছে, আর এই শীতে গরম গরম কফি না খেলে কি আর চলে বলুন! আমরা কমবেশি সকলেই শীতকালে কফি খাই। তবে শুধু যে আমরা দুধ বা ব্ল্যাক কফি খাই, তা কিন্তু নয়। খাই গ্রিন কফিও, যদিও গ্রিন কফি সম্পর্কে অনেকেই জানেন না। এই কফিতে রয়েছে অনেক উপকার। এতে প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো।
যে ধরনের কফি আমরা সকলে খাই, সেটি কিন্তু কফি বিনকে রোস্ট করে তৈরি করা হয়। আর সেই বিন গুঁড়ো করে পাওয়া যায় কালো কফির পাউডার (black coffee)। আর ঠিক একই পদ্ধতিতে কফি বিন রোস্ট করার আগেই যদি সেটিকে গুঁড়ো করে নেওয়া হয় তা থেকেই বের হয় গ্রিন কফির পাউডার। সেটি দিয়েই তৈরি হয় গ্রিন কফি। আর এই কফিরই রয়েছে নানান উপকার, জানুন সেগুলি কী কী।

- উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম গ্রিন কফি
গ্রিন কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি খেলে শীতকালে আপনার শরীর সুস্থ থাকবে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সোডিয়াম রয়েছে। যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেটি থেকেও কিন্তু মুক্তি দেবে এই গ্রিন কফি।
- সুগার রোগীরাও এটি খেতে পারেন
যে সকল ব্যক্তিরা ডায়াবেটিস রোগে ভুগছেন বা যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তারা কিন্তু রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোজ গ্রিন কফি খেতে পারেন। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে।
- এনার্জি পেতে এটি খান
অফিসে কাজে গিয়ে এনার্জি পাচ্ছেন না, ছুটির দিনেও পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর পরেও এনার্জি পাচ্ছেন না, তাহলে ভরসা রাখুন গ্রিন কফিতে, শীতকালে রোজ যদি এক কাপ করে গ্রিন কফি খান তাহলে কিন্তু এনার্জি বাড়বে হু হু করে।
- কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে এই কফি
শরীর থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে আপনিও নিত্যদিন এক কাপ করে খেতে পারেন গ্রিন কফি। এটি খেলে আপনার আপনার হার্ট ভালো থাকবে, সেই সঙ্গে আপনার কোলেস্টেরলের মাত্রাও কমবে। আবার রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়বে।
- ত্বক ভালো রাখে
যদি আপনি শীতকালে ত্বক ভালো রাখতে নিত্যদিন খান গ্রিন কফি, এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, তাছাড়াও থাকে লিনোলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড। ত্বক ভালো রাখতে ও উজ্জ্বল রাখতে রোজ খান গ্রিন কফি।












Click it and Unblock the Notifications