Foods For Kidney Health: কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলি
Foods For Kidney Health: আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল কিডনি, যদি কিডনির সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে রক্ত বিশুদ্ধ রাখতে কিডনি কাজ করে থাকে। কিডনি ভালো রাখতে আমাদের অনেক কিছু খাওয়া উচিত আবার এমন অনেক খাদ্য আছে যেগুলি খাদ্য তালিকায় রাখা উচিত নয়।
যাদের কিডনিতে পাথর হয়েছে বা কিডনি ভালো রাখতে চাইছেন তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলি। রোজ এই খাবারগুলি পরিমাণে একটু বেশি করেই খাবেন। এগুলি খেলে আপনার শরীর কিন্তু খুব ভালো থাকবে। দেখুন কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখবেন।

জল
জল কিডনি ভালো রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার সকলেরই। এটি আপনার শরীরকে কখনোই ডিহাইড্রেড হতে দেবে না। সেই সঙ্গে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমাবে। রোগ প্রতিরোধের ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। তাই প্রতি ব্যক্তির রোজ তিন থেকে চার লিটার জল খাওয়া উচিত।
লেবু খান
কিডনিতে পাথর ঝুঁকি কমাতে এবং কিডনি ভালো রাখতে রোজ সাইট্রিক অ্যাসিড যুক্ত খাবার খান কারণে এটি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমাবে। অর্থাৎ পাতি লেবু খান কিংবা কমলা লেবু। কিডনি ভালো রাখতে সক্ষম এই লেবু। যদি আপনার কিডনিতে স্টোন হয় মানে পাথর জমে সেটিও কিন্তু এটি সহজে ভেঙে দেবে লেবু।
শস্য জাতীয় খাদ্য
শস্য জাতীয় খাবার নিত্যদিন খাদ্য তালিকায় রাখা খুব ভালো, এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বাড়বে। শুধু তাই নয় কিডনিও ভালো থাকবে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।

ক্যালসিয়ামযুক্ত খাবার
কিডনি ভালো রাখতে ক্যালসিয়ামযুক্ত খাবার খান, যেমন দুধ, দই ইত্যাদি। এগুলি খেলে আপনার সহজে কিডনিতে স্টোন হবে না। সেইসঙ্গে শরীরও কিন্তু ভালো থাকবে, হাড় আরও মজবুত থাকবে।
আঙ্গুর
আঙ্গুর খাবার স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা সকলেই জানি ।তবে লাল আঙ্গুর ফ্ল্যাভোনয়েড থাকে, এটি খেলে কিডনি কিন্তু খুব ভালো থাকে। এতে হৃদরোগ, ডায়াবেটিস ও স্বাস্থ্যজনিত যেকোনোও সমস্যা কমাতে সক্ষম। লাল আঙ্গুর খেলে কিডনির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কিডনি ভালো থাকবে, সেই সঙ্গে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। তাই নিত্যদিন আপনি লাল আঙ্গুর খেতে পারেন।












Click it and Unblock the Notifications