তীব্র গরমে কোন কোন রোগের ঝুঁকি বেশি? নিরাপদ থাকতে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

মার্চের গরমে নাজেহাল দশা গোটা বাংলার। তবে এবার এপ্রিলের প্রথম থেকেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রচন্ড গরমে শরীরে জল কমে যাচ্ছে। এদিকে পাল্লা দিয়ে বাড়ে ঘামের পরিমাণও। শুধু তাই নয়, এই মাসে বইতে পারে তাপপ্রবাহও (Heat wave)।

প্রচন্ড রোদ এবং গরমের তীব্রতার সাথে সাথে বাড়ে বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য সমস্যা। গরমের (Summer) দিনে পরিবারের বয়স্ক, অসুস্থ সদস্য এবং শিশুরা থাকেন সবচেয়ে বেশি ঝুঁকিতে।

Dehydration

বিশেষজ্ঞদের মতে, গরমের দিনগুলিতে প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়াই ভালো। পাশাপাশি সুস্থ থাকতে কিছু বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এগুলি অবহেলা করলে বড় সমস্যা তৈরি হতে পারে তাই চিকিৎসকদের কথামতই সতর্ক থাকতে হবে।

তবে আগে জেনে নিতে হবে গরমের দিনগুলিতে কোন রোগের ঝুঁকি সবথেকে বেশি। এই মরশুমে ডিহাইড্রেশন থেকে শুরু করে হিট স্ট্রোক পর্যন্ত, একাধিক সমস্যার সম্মুখীন হওয়া সম্ভাবনা সবথেকে বেশি। গ্রীষ্মকালে এমন কিছু স্বাস্থ্য সমস্যা (Some health problems during summer) এবং সেই সমস্ত কিছু থেকে নিরাপদে থাকার টিপস জেনে নিন আগেভাগে-

ডিহাইড্রেশন (Dehydration)

গরম আবহাওয়া অতিরিক্ত ঘাম জলশূন্যতার অন্যতম কারণ। গরমের মরশুমে ঘাম এবং বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়ে। যার ফলে মাথা ঘোরা, ক্লান্তি এবং ত্বক সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

কিভাবে সুস্থ থাকবেন-

জল তেষ্টা না পেলেও সারাদিন প্রচুর পরিমাণে জল পান করতে হবে। তরমুজ, শসা এবং নারকেলের মতো হাইড্রেটিং খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। এই সময় কফি এবং অ্যালকোহল গ্রহণ একেবারেই এড়িয়ে চলুন।


হিট স্ট্রোক (Heat stroke)

মূলত অতিরিক্ত রোদে থাকার কারণে হিট স্ট্রোক হয়ে থাকে। এতে শরীরে তাপমাত্রা বেড়ে যায়। এমনকি তাপমাত্রা বেড়ে ১০৪ ডিগ্রী বা তার বেশিও হতে পারে। শুধু তাই নয়, সেই সঙ্গে জলশূন্যও হতে পারে শরীর। বয়স্ক ব্যক্তি, শিশু, হৃদরোগী এবং ফুসফুসের সমস্যায় আক্রান্ত ব্যক্তি ও খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা হিট স্ট্রোকের ঝুঁকিতে বেশি থাকে।

কিভাবে সুস্থ থাকবেন-

চড়া রোদে অর্থাৎ দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ঘরে থাকার চেষ্টা করুন। ঢিলেঢালা এবং হালকা রঙের পোশাক করুন। বাড়ির বাইরে বেরোলে টুপি বা ছাতা অবশ্যই ব্যবহার করুন। যদি হিট স্ট্রোকের লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে ঠান্ডা জায়গায় চলে যান এবং হাইড্রেট থাকার চেষ্টা করুন।

খাদ্যে বিষক্রিয়া (Food poisoning)

অতিরিক্ত গরমে অনেকেরই হজমের সমস্যা হয়। গরমে খাবার অনেক সময় নষ্ট হয়ে যায়। যা খেলে ফুড পয়েজনিং বা খাদ্যে বিষক্রিয়া হতে পারে। তাই এই দিনগুলিতে বাসি খাবার, রাস্তাঘাটের খোলা খাবার, রাস্তার লেবু শরবত বা আখের রস এই সমস্ত কিছু এড়িয়ে চলুন।

কিভাবে সুস্থ থাকবেন-

বিশেষজ্ঞদের মতে, গরমের দিনগুলিতে পচনশীল খাবার সঠিকভাবে ফ্রিজে রাখুন। খাবার আগে ফল সবজি ভালো করে ধুয়ে খান। রাস্তার খাবার বা দীর্ঘক্ষণ ফেলে রাখা খাবার এড়িয়ে চলুন।

ত্বকের সমস্যা (Skin problems)

অতিরিক্ত ঘামের ফলে ত্বকে ফুসকুড়ির মত সমস্যা দেখা দেয়। যা ঘামাচি নামে পরিচিত। অনেকেই ঘামাচি হলে সেখানে চুলকায় এবং সংক্রমণের সৃষ্টি হয়।

কিভাবে সুস্থ থাকবেন-

এই সমস্যা এড়াতে সুতির কাপড় পড়ুন। বাইরে বের হওয়ার আগে এসপিএফ ৩০+ সহ সানস্ক্রিন লাগান। ত্বককে সতেজ এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখতে দিনে দুবার স্নান করুন।

Take a Poll

অ্যালার্জি (Allergy)

গরমের দিনগুলিতে ধুলো এবং বর্ধিত আর্দ্রতা শ্বাসযন্ত্রের অ্যালার্জি, চোখের সংক্রমণ এবং ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের কারণ হতে পারে।

কিভাবে সুস্থ থাকবে-

আপনার চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন। চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করুন। হাত না ধুয়ে মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+