শরীরকে হাইড্রেট ও সুস্থ রাখতে কোন সময়ে জল খাওয়া খুব ভালো, জানেন
কথায় আছে 'জলই জীবন’। আমাদের বেঁচে থাকার জন্য জলের কিন্তু খুব দরকার। তবে আমরা জল তেষ্টা পেলেই জল খেয়ে নি। তবে জানেন এমন অনেক সময় রয়েছে যে সময় জল খাওয়া শরীরের জন্যও খুব ভালো। আবার চিকিৎসকাদের মতে, প্রচুর পরিমাণে জল খাওয়াও কিন্তু ভালো নয়।
জল শুধু মাত্র আমাদের তেষ্টা মেটায় না, জল খেলে হজমের সমস্যা দূর হয়। হার্ট, ফুসফুস, মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে। আপনি কি জানেন কোন সময় জল পান করা খুব ভালো?

সকালে ঘুম থেকে উঠেই আপনি এক থেকে দু গ্লাস জল খেতে পারেন। খালি পেটে জল খাওয়া কিন্তু খুব ভালো। শরীরকে হাইড্রেট রাখতে জলের খুব প্রয়োজন। যদি এটি আপনি ভুলে যান তাহলে রাত্রিবেলা আপনার মাথার কাছের টেবিলে এক বোতল জল নিয়ে শুন, তাহলে হয়তো এটি ভুলবেন না।
আমরা বেশিরভাগ মানুষই কিন্তু খেতে খেতে জল খাই বা খাবার পর জল খেয়ে থাকি তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, খাওয়ার আগে এক গ্লাস জল পান করা খুব ভালো। এটি কিন্তু ওজন কমাতেও খুব সহায়ক।
বিশেষজ্ঞদের মতে, জল আপনার ওজন পরিচালনা করবে। আপনি যদি খাবার আগে এক কাপ জল পান করেন তাহলে কিন্তু আপনার পেট সামান্য হলেও ভরে যাবে এবং আপনি তুলনামূলক কম খাবেন, যাতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। খাবার সময় জল খেলে কিন্তু বদহজমের সৃষ্টি হয়।

ঘুমানোর আগে জল খাওয়া শরীরের জন্য খুব ভালো। রাতে জল খেয়ে শুলে আপনার ঘুম যেমন ভালো হবে তেমনি শরীরের টক্সিন বেরিয়ে যাবে। সেই সঙ্গে আপনার শরীর হাইড্রেট থাকবে এবং ফ্রেশ থাকবে।
চিকিৎসকাদের মতে, স্নানে যাওয়ার আগে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে যান। এতে আপনার রক্তচাপের মাত্রা অনেকটা কমবে। সেই সঙ্গে শরীর থাকবে ঝরঝরে ও ফিট।

আমরা গরমকালে সকলেই প্রায় প্রচুর পরিমাণে ঘামতে থাকি। এই ঘামের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের পরিমাণে কিন্তু নুনের সঙ্গে জলও বেরিয়ে যেতে থাকে, যাতে আমাদের শরীর ক্রমশ ক্লান্ত হয়ে যায় তাই যখনই আপনি প্রচুর পরিমাণে ঘামবেন তখনই কিন্তু জল খাবার চেষ্টা করবেন। এতে আপনার শরীর কিন্তু ক্লান্ত হবে না।

ওয়ার্কআউট বা ব্যায়াম করে থাকেন নিত্যদিন, তাহলে কিন্তু তারপরে অবশ্যই জল খাবেন । এটি আপনার শরীরকে ডিহাইডেট করতে দেবে না এবং শরীরে থাকবে। চনমনে ওয়ার্ক আউট করার পর আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয় এতে শরীর ডিহাইড্রেট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই যদি আপনি পারেন ওয়ার্কআউটে যাওয়ার আগেও জল খাওয়া ভালো।












Click it and Unblock the Notifications