ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হোন, মানুন এই প্রতিকার

আমরা অনেকেই জানি যে চিনি বেশি খেলে সুগার হয়, এটি ছাড়াও নানান কারণে কিন্তু ডায়াবেটিসের সমস্যা হয়। এই রোগের শিকার যারা হন তারা অনেক কঠিন রোগে আক্রান্ত হন। এই রোগ কিন্তু এক একটিকে আমরা নর্মাল ডা

'ডায়াবেটিস’ রোগের বর্তমানে আমরা সকলেরই পরিচিত। গোটা দুনিয়ায় জুড়ে এই রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেই এই রোগে আক্রান্ত হন সকলে। আমরা অনেকেই জানি যে চিনি বেশি খেলে সুগার হয়, এটি ছাড়াও নানান কারণে কিন্তু ডায়াবেটিসের সমস্যা হয়। এই রোগের শিকার যারা হন তারা অনেক কঠিন রোগে আক্রান্ত হন। এই রোগ কিন্তু এক ধরনের হয়। দু’ধরনের হয়ে থাকে। একটিকে আমরা নর্মাল ডায়াবেটিস বলি, অন্যটিকে আমরা প্রিডায়াবিটিসও বলে থাকি। বর্ডারলাইনের ডায়াবেটিসকে প্রিডায়াবিটিসও বলে থাকি। তবে এই রোগ কীভাবে প্রতিরোধ করবেন, নিত্যদিনের এমন অনেক অভ্যাস আছে সেগুলি ত্যাগ করুন তবেই বাঁচবেন ডায়াবেটিস থেকে।

চিনি ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাবেন না

চিনি ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাবেন না

বলা হয়, কার্বোহাইড্রেট ও চিনিজাতীয় খাবার বেশি খেলে রক্তের শর্করার মাত্রা ক্রমশ বাড়তে থাকে। এর থেকে ডায়াবেটিসের সৃষ্টি হয়। তাই নিত্যদিনের খাদ্য তালিকা থেকে আপনি চিনি যুক্ত খাবার একটু এড়িয়ে চলুন। আবার অনেক সময় প্যাকেটজাত খাবার যা অনেক খাবারেও কার্বোহাইডেট একটু বেশি থাকে। তাছাড়া মিষ্টি আলু, পাস্তা, পিজ্জা এই জাতীয় খাবারে কার্বোহাইড্রেট বেশি থাকে তাই নিত্যদিনের খাদ্য তালিকা দেখে এগুলি বাদ দিন আপনিও।

কি খাবার খেলে ডায়াবেটিসে আক্রান্ত হবেন না?

কি খাবার খেলে ডায়াবেটিসে আক্রান্ত হবেন না?

রক্তে শর্করার মাত্রা অর্থাৎ ডায়াবেটিসকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে খাদ্য তালিকায় অবশ্যই যোগ করুন ফাইবার সমৃদ্ধ খাবার। ঠিক তেমনি আপনার সুগারকে কন্ট্রোলে রাখবে। সিডিসি অর্থাৎ ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, যে ব্যক্তি রোজ কলা, আপেল ও মটরশুঁটি, অ্যাভোকাডোর মতন খাবার খান তারা কখনই ডায়াবেটিসে আক্রান্ত হন না। সেইসঙ্গে তাদের শরীরে খুব শক্তি থাকে। তাই আপনিও নিজেকে সুস্থ রাখতে খাদ্য তালিকায় এগুলি যোগ করুন।

রোজ ব্যয়াম করুন

রোজ ব্যয়াম করুন

যদি আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত না হতে চান তাহলে রোজ ব্যয়াম করুন। যদি আপনি ব্যায়াম করার মতন সময় না পান তাহলে অন্তত আধঘন্টা করে জোরে হাঁটুন বা বাড়িতে ট্রেডমিল কিনে এনে তাতে দৌড়ান। এটি আপনার শরীর যেমনি সুস্থ রাখবে তেমনি নানান রকম রোগের হাত থেকেও আপনাকে বাঁচাবে।

প্যাকেটজাত মিষ্টি পানীয় এড়িয়ে চলুন

প্যাকেটজাত মিষ্টি পানীয় এড়িয়ে চলুন

আমরা অনেক সময়ই জগিং করার পর বা জিম থেকে আসার পর নানান রকম প্যাকেট জাতীয় জুস খেয়ে থাকি তবে এটা কিন্তু শরীরের জন্য খুব খারাপ। এটি রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে তোলে। তাছাড়া রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য শরীরকে হাইড্রেট রাখা খুব দরকার। তাই চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন অর্থাৎ প্যাকেটজাত যেকোন ফলের রস বা মিষ্টি জাতীয় কোন জল কখনোই খাবেন না। সেটি কিন্তু আপনার সুগার হওয়ার পাশাপাশি ওজনকেও যথেষ্ট বাড়িয়ে তুলবে।

 অতিরিক্ত ওজন কমান

অতিরিক্ত ওজন কমান

ডায়াবেটিসের আবার আরেকটি লক্ষণ হল, প্রচুর পরিমাণে ওজন বেড়ে যাওয়া। অর্থাৎ খুব কম বয়সেও কিন্তু তরুণ তরুণীদের মধ্যেও বর্তমান সময়ে ডায়াবেটিসের লক্ষণ দেখা যায়। আপনি অতিরিক্ত খাবার কখনোই খাবেন না। অল্প অল্প খাবার বারে বারে খান। একবারে প্লেট ভর্তি করে খাবার খাবেন না। ওজনকে সর্বদাই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, না হলে ডায়াবেটিসের মতন রোগের শিকার আপনিও হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+