Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘরোয়া প্রতিকারের মাধ্যমেই করুন কোষ্ঠকাঠিন্যকে দূর, কী বলছে আয়ুর্বেদ শাস্ত্র

কোষ্ঠকাঠিন্য একটি গুরুতর সমস্যা। কোনও ব্যক্তিরই এটিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এই কোষ্ঠকাঠিন্য যাদের থাকে তাদের পেটে ব্যথা থেকে কোমরের ব্যথার মতোন নানান অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই সকল ব্যক্তির তেমন খিদে হয় না, তারা সবসময় খিটখিটে থাকে।

কেন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয়, জানেন

কেন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয়, জানেন

এই কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হল অনিয়মিত জীবনযাত্রা, শুধু তাই নয়, প্রচুর পরিমাণে মদ খাওয়া, ধূমপান করা, বাইরের জাঙ্ক ফুড খাওয়া, এইসব নানা কারণেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয় অনেককেই।

কোন কোন রোগের সৃষ্টি হয়

কোন কোন রোগের সৃষ্টি হয়

অনেক চিকিৎসকদের মতে, কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা যদি সঠিক সময় করা না হয় তাহলে পরবর্তীকালে এটি দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করতে পারে, যা আপনার শরীরকে বিশেষ ভাবে প্রভাবিত করবে। অর্শ -সহ পাকস্থলীর নানান গুরুতর সমস্যায় ভুগতে হতে হবে আপনাকে।

কী বলছে আয়ুর্বেদ শাস্ত্র

কী বলছে আয়ুর্বেদ শাস্ত্র

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ রয়েছে, তবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমে এটি নির্মূল করাই ভালো, সুষম খাদ্য নিয়মিত খাওয়া, নিত্যদিন ব্যয়াম করলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হবে না। আর কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, কী বলছে আয়ুর্বেদ শাস্ত্র ।

গরম খাবার খান

গরম খাবার খান

যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বের করতে চান তাহলে কখনোই প্রোটিন এবং চর্বি জাতীয় খাবার খুব গরম খাবেন না। উষ্ণ গরম খাবার খাওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলবেন।

ভাত, শাকসবজি টাটকা খাওয়ার চেষ্টা করবেন, বাসি খাবার একদম খাবেন না। প্রচুর পরিমাণে জল খাবেন। তবে আপনার নিত্যদিনের খাবার যেন সামান্য গরম থাকে , ঠান্ডা খাবার একদমই খাবেন না।

 নিয়ম করে ত্রিফলা খান

নিয়ম করে ত্রিফলা খান

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ত্রিফলা খাওয়া খুব ভালো। এটি শরীরের পক্ষে খুব ভালো। কারণ ত্রিফলয়ায় রয়েছে গ্লাইকোসাইট। গরম জলে ত্রিফলা মিশিয়ে খাওয়া অত্যন্ত ভালো। যদি পারেন একটি ত্রিফলার এক চতুর্থাংশ নিয়ে এক চামচ জলে এলাচ দিয়ে তা ফুটিয়ে যদি খেতে পারেন। তাহলে আপনার কখনও কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না, শরীরও থাকবে ভালো।

 ভাজা মৌরি গুঁড়ো করে খান

ভাজা মৌরি গুঁড়ো করে খান

যে সকল ব্যক্তি কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন, তারা যদি এই থেকে মুক্তি পেতে চান তাহলে এক গ্লাস উষ্ণ গরম জলে ভাজা মৌরি গুঁড়ো করে তা মিশিয়ে সেই জলটি খান। তবে এটি অবশ্যই খালি পেটে খাবেন। তাহলে আপনার হজম শক্তিও যেমন বাড়বে, তেমনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি পাবেন।

বেলের শরবত খান

বেলের শরবত খান

যদি আপনি কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে বেলের শরবত রোজ এক গ্লাস করে খান। যদি শুধু বেল খেতে না পারেন তাহলে গুড় মিশিয়েও বেলের শরবত করে খেতে পারেন, এটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন।

তবে ডায়াবেটিস রোগীরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন। এটি আপনার পেটের কোনও সমস্যা থাকলে তা দূর হবে। তবে এটি সপ্তাহে একদিন খেতে পারেন। প্রচুর পরিমাণে বেল খাওয়ার শরীরের পক্ষে খুব একটা ভালো নয়।

 লিকোরিসের মূল খান

লিকোরিসের মূল খান

কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি লিকোরিসের মূল খেতে পারেন। এক কাপ গরম জলে এক চা চামচ লিকোরিসের গুড়োর সঙ্গে এক চামচ গুড় ভালো করে মিশিয়ে খান।

ছবি সৌ:পিক্সেলস


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+