গরমকালে ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে কী করবেন, দেখুন
ত্বককে সুন্দর রাখতে কে না চায় বলুন। বছরের প্রতিটি ঋতুতেই বিশেষ দরকার ত্বকের যত্ন নেওয়া। তবে গরমেও কিন্তু ত্বকের যত্ন খুব নেওয়া দরকার, না হলে ঘাম থেকে মুখে ব্রণও হতে পারে। শুধু তাই নয়, পথে নানা রকম দাগের সৃষ্টি হয়, নানান সমস্যাও দেখা দেয়।

কী কী টিপস মানবেন, দেখুন
তবে গরমকালে এমন অনেকেই রয়েছেন, যারা তেমন ভাবে ত্বকের যত্ন নেন না, তাতে কিন্তু অনেক সমস্যাও দেখা যায়। গরমে ত্বকের যত্ন নেওয়া খুব দরকার, অবহাওয়া পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশে আদ্রতা বেশি মাত্রায় বৃদ্ধি পেতে থাকে। প্রচন্ড গরমে ত্বক কিন্তু তৈলাক্ত হতে থাকে, যার ফলে আপনাদের ত্বকে ছিদ্র হয় এবং তেলতেলে ভাব তৈরি হয়। আর এই তেলতেলে ভাব থেকেই ত্বক নষ্ট হতে থাকে । সূর্যের তাপ থেকে বাঁচার অনেক টিপস রয়েছে সেগুলি মেনে চললে তাকে বাঁচানো যায়।

ফেসওয়াশ দিয়ে মুখ ধুন
বলা হয়, অতিরিক্ত মেলানিনের ফলে ত্বক অনেক সময় কালো হয়ে যায়, যার জন্য চুলকানি, ফুসকুড়ি, ব্রণের মতন নানান অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। গরমে কীভাবে ত্বকের যত্ন জানুন। গরমে যদি আপনার স্কিনে তেল তেলে ভাব হয় অর্থাৎ তৈলাক্ত হতে থাকে তাহলে ফেসওয়াশ ব্যবহার করুন। বাইরে থেকে কোথাও থেকে আসার পর অবশ্যই মুখে ফেসওয়াশ দিয়ে মুঝ ধোবেন। প্রচুর পরিমাণে মুখে জল দিন, তাহলে আপনার মুখের তৈলাক্ত ভাব কমবে।

সিরাম ব্যবহার করুন
অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম আপনার ত্বককে হাইড্রেট থেকে বাঁচাবে। তাই মুখে সিরাম ব্যবহার করতে পারেন। ত্বককে থেকে রক্ষা করতে গেলে এই অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ব্যবহার করা যেতে পারে। যদি আপনি পারেন তাহলে সবুজ শাকসবজি, সবুজ চা, সাইট্রাস ফল আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এগুলি খেলে আপ্নাত ত্বক ভালো থাকবে।

ত্বককে হাইড্রেড রাখুন
ত্বককে সব থেকে ভালো রাখার মূল মন্ত্রই হল ত্বকে হাইড্রেড রাখা। আপনি রাতে ঘুমানোর আগে আগে ত্বকে হাইড্রেড রাখুন। মুখ ধোয়ার সময় হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। নিয়মিত এটি করলে আপনার মুখ সতেজ থাকবে এবং ত্বক টান টান থাকবে।

তেল মশলা জাতীয় খাবেন না
গরমকালে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাবেন না। এতে কিন্তু স্কিন নষ্ট হতে থাকে। ত্বকে স্ক্রাব ব্যবহার করুন। ঠোটেও স্ক্রাব ব্যবহার করুন। সূর্যের রশ্মি থেকে ত্বককে বাঁচাতে মানুন এগুলি। অনেক সময়ে অনেককে দেখলে মনে হয় কম বয়সেই তাঁর বয়স হয়ে গেছে। বয়সের ছাপ পড়ে যায় মুখে, শুক্ষ রেখা ও বলিরেখা সৃষ্টি হতে হয়, তাই এসপিএফ ৩০ থেকে ৫০ এর একটি ভালো সানস্ক্রিম আপনি মুখে মাখতে পারেন। এটি আপনার পক্ষে ভালো।

ভারী মেকআপ করবেন না
গরমকালে কখনোও ভারি মেকআপ করবেন না। এগুলি কিন্তু আপনার ত্বকের পক্ষে খুব খারাপ হবে। এতে অনেক সময় স্কিনে র্যা শ বেরোতে পারে। ফুসকুড়ি হতে পারে।

বেশি করে জল খান
গ্রীষ্মকালে শরীরকে হাইড্রেড রাখার জন্য বারবার জল খান। যার দু-তিন লিটারের বেশি জল খান। সেই সঙ্গে নারকেল বা ডাবের জল, তরমুজ, খেতে পারেন। যে কোন একটি ভালো ফল খেতে পারেন। শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এমন জিনিস খান। সেই সঙ্গে খাদ্য তালিকার মিল্ক বাটারও রাখতে পারেন। এগুলি আপনার স্কিনকে খুব ভালো রাখবে।

মৌসুমী ফল খান
শুধু তাই নয়, আপনি গরম কালে ত্বকে ভালো রাখার জন্য মৌসুমী ফল বা সবজি খেতে পারেন। খাবার আপনারা শশা, লেটুস দিয়ে তৈরি স্যালাড, শাকসবজি খেতে পারেন।

চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন
ত্বককে ভালো রাখতে গেলে কখনোই চিনিযুক্ত খাবার বেশি খাবেন না। মনে করবেন এগুলো হাইড্রেটিং গুণাবলী নেই। এগুলি অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পড়ে। তবে এগুলো খেলে ওজন কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে পারে। পরিবর্তে বারবার লেবু জল খেতে পারেন।

দুবার স্নান করুন
গরমকালে ত্বককে ভালো রাখতে দুবার স্নান করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠান্ডা জলের স্নান করুন। মুখ ভালোভাবে ধূয়ে নিন। ফুসকুড়ি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। মুখ ভালোভাবে ধোবেন। বেশি করে মুখে জল দিন।

ত্বককে উজ্জ্বল রাখতে কী করবেন
আপনি যদি উজ্জ্বল ত্বক পেতে চান তাহলে কফি, লেবু অ্যালোভেরা মুখে ম্যাসেজ করতে পারেন। সেইসঙ্গে চন্দন বা টমেটো দিয়েও মুখ ম্যাসেজ করতে পারেন। এগুলি আপনার পক্ষে খুব ভালো, সেই সঙ্গে ত্বকও খুব ভালো থাকবে, সেই সঙ্গে ত্বকও উজ্জ্বলও হবে।
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications