High Cholesterol: উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমাতে চাইছেন, রোজ খান এই মশলাগুলি
High Cholesterol: বর্তমান সময়ে ঘরে ঘরে কোলেস্টেরলে আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে। শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়া একদমই কিন্তু ভালো না। এতে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও খুব বেড়ে যায়। অনিয়মিত খাওয়া দাওয়া, বেশি পরিমাণে তেল মশলা জাতীয় খাবার খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে।
কোলেস্টেরলের দু’ ধরনের হয়ে থাকে, একটি হল LDL (এল ডি এল ) ও অপরটি হল HDL(এইচ এল ডি)। LDL কোলেস্টেরল হল লো ডেনসিটি, এতে রক্তের ঘনত্বের অনেক কম থাকে, আরেকটি হল HDL কোলেস্টেরল হল যেটিতে রক্তের ঘনত্ব অনেক বেশি থাকে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যে ব্যক্তির শরীরে কোরেস্টেরলের মাত্রা বেশি থাকে সেই ব্যক্তির হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা থাকে।

শরীরে এমন অনেক খাবার আছে যেগুলি আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয়। যেমন- তেল ঝাল মশলা খাবার আমরা বেশি খেতে পারি না। তবে চিকিৎসকেরা বলছেন, যদি আপনি কোলেস্টেরলের মাত্রা কমাতে চান তাহলে আপনি এই মশলাগুলো রোজ খাবেন। দেখুন সেই মশলাগুলোর মধ্যে কী রয়েছে।
আদা
যদি আপনি উচ্চ কোলেস্টেরলে ভোগেন তাহলে আদা আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। আর প্রত্যেকটি রান্নায় আদা ব্যবহার করুন। এতে আপনার কোলেস্টেরলের ঝুঁকি অনেকটাই কমবে। শুধু তাই নয়, এটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।
হলুদ
আমরা প্রতিটি রান্নাতেই হলুদ ব্যবহার করে থাকি। হলুদ কিন্তু আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ধরা হয়। হলুদে কারকিউমিন নামক একবার যৌগ থাকে। যা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখবে। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রা কমবে। ওজনকে বেশি বাড়তে দেবে না। তাই খাদ্য তালিকায় নিত্যদিন রাখুন হলুদ।
কালোজিরে
কালোজিরে আমরা অনেকেই রান্নায় ব্যবহার করে থাকি, শুধুমাত্র কালোজিরা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় তা নয়। যে সকল ব্যক্তি উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত তারা প্রত্যেকটির রান্নায় কালোজিরা খান, কারণ কালোজিরাতে পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে। যা আপনার শরীর থেকে খারাপ কোলেস্টেরল বার করে দেবে।

মেথি
আমরা অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য মেথির জল খেয়ে থাকি। কাসুরি মেথি অনেকে রান্নায় খেয়ে থাকেন। এটিও কিন্তু শরীরের জন্য ভালো। তবে মেথি বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি উপকারী। মেথিতে থাকে স্যাপোনিন নামক এক প্রকার যৌগ। যা আপনার শরীর থেকে খারাপ কোলেস্টেরল বার করে দেবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমাবে।
গোলমরিচ
যদি পারেন হলুদ ও গোলমরিচ প্রত্যেক দিন রান্নায় খান। কারণ এটি প্রদাহ বিরোধী এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে গোলমরিচের জুড়ি মেলা ভার। গবেষণায় দেখা গেছে, বারো সপ্তাহ যদি আপনি একটানা গোলমরিচ, হলুদ খান তাহলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমবে। যেইসঙ্গে আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।












Click it and Unblock the Notifications