নতুন দম্পতিরা বন্ধনকে সারা জীবন অটুট রাখতে মানুন এই টিপসগুলি
বিয়ে পবিত্র একটা সম্পর্ক। বিয়ে মানেই দুটি মনের মিল, চার হাত এক হলেও বা গাঁটছড়া বাঁধলেও সবাই যে সেই সম্পর্ক সারা জীবন রাখতে পারেন, তা কিন্তু নয়। তা কিন্তু অনেক সময় ৩-৪ বছর বাদেও অনেকের ডিভোর্স হয়ে যায়। মনের মিল না থাকলে বা সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকে গেলে বা অশান্তির পরিবেশ সৃষ্টি হলে সম্পর্ক থেকে অনেকেই বেরিয়ে যান।
তবে কেন এমন হয়, জানেন। নতুন দম্পতিদের এই জিনিসগুলি মাথায় রেখে তবেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তবেই তারা একসঙ্গে থাকতে পারবেন। এতে ডিভোর্স তাদের হবে না। জানুন কোন কোন বিষয়ে মাথায় রেখে বিয়ে করা উচিত।

- খোলামেলা আলোচনা করুন
বিয়ের পর স্বামী, স্ত্রী কেউ কারোর থেকে কোনও কথা লুকাবেন না। খোলামেলাভাবে সবকিছু আলোচনা করুন। কেউ কাউকে ভয় পাবেন না। মনের কথা বলুন। একে অপরের চিন্তাভাবনার কথা শেয়ার করুন। এতে দেখবেন আপনাদের কারোর সঙ্গে কারোর ঝগড়া হবে না । আপনার সারা জীবন এক সঙ্গে থাকতে পারবেন।
- একসঙ্গে সময় কাটান
বর্তমান সময় সকলেই প্রায় খুব ব্যস্ত থাকেন। এসময় সকলেই চাকরি করেন। যে কারণে কেউ কাউকে সময় দিতে পারেন না। তাই আপনারা যতটা পারবেন একসঙ্গে সময় কাটাবেন। ছুটির দিন একসঙ্গে সময় কাটান।
না হলে রাতে অন্তত ডিনার করার পরে একসঙ্গে কিছুটা সময় হাঁটাহাঁটি করুন। সারাদিন কি ঘটল সেই সম্পর্কে দুজনে খোলামেলা আলোচনা করুন। যদি আপনারা নিজেদেরকে সময় দেন, তাহলে সম্পর্ক কিন্তু ভালো হবে।
- প্রশংসা করুন
স্বামী-স্ত্রী দুজন দু’জনের প্রশংসা করবেন। যেকোনও সম্পর্ক সম্মান ও প্রশংসার উপর নির্ভর করে হয়। তাই স্বামী-স্ত্রীরা কখনোই কাউকে অসম্মান করবেন না। এতে দেখবেন আপনাদের জীবনে নানান সমস্যা আসবে। এতে আপনি কোনও ভাবেই ভালো থাকতে পারবেন না।
- রাগ পুষে রাখবেন না
মনে রাগ পুষে রাখবেন না। বিবাহের পর কেউ কারোর ওপর রাগ পুষে রাখবেন না। রাগ বা অভিমান থাকলে সম্পর্ক ভালো থাকে না ।এতে কিন্তু খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায়।
- ক্ষমা করুন
দু’জন দুজনের ভুলকে ক্ষমা করে দেবেন । ভুল করলে সেগুলো নিজেই বলার চেষ্টা করুন। এতে দেখবেন সম্পর্ক আরও সুন্দর হবে, সারাজীবন বন্ধন থাকবে অটুট।












Click it and Unblock the Notifications