Rheumatoid Arthritis: রিউম্যাটয়েড আর্থ্রাইটিস কী, জানুন লক্ষণ, কীভাবে মিলবে মুক্তি

আর্থ্রাইটিসের সমস্যা বর্তমানে ঘরে ঘরে, প্রচুর মানুষ আক্রান্ত হন এই রোগে। আর এনিয়ে কম বয়স থেকেই চিন্তায় পড়ে যান অনেকেই। বর্তমানে আবার বাড়ছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের প্রবণতা। এই রোগটি সম্পর্কে হয়তো অনেকেই অবগত নন। এই রোগে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন। কী এই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস?

মূলত রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে বেশি ভোগেন বৃদ্ধ ব্যক্তিরা, এমনটাই হয়তো ভাবছেন সকলে। তবে এমনটা কিন্তু নয় কম বয়সীদের ক্ষেত্রেও এই রোগে আক্রান্ত হওয়ায় সম্ভাবনা রয়েছে প্রবল।

Rheumatoid Arthritis

  • রিউম্যাটয়েড আর্থ্রাইটিস কী

রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হল অটোইমিউন রোগ। এই রোগের ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। তার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। অনেক সময় ত্বক, চোখ, ফুসফুস, রক্তনালিরও সমস্যা দেখা দেয়।

  • লক্ষণ

অনেকেই ভাবেন এই রোগ হল হাড়ের রোগ, রোগে আক্রান্ত হলে মূলত হাড়ে ব্যথা হয়, তবে এটা কিন্তু একেবারেই নয়। এটি হলে জ্বর হয়, খিদে পায় না, ওজন কমতে থাকে। এটি এই অসুখের প্রধান লক্ষণ।
গাঁট ফুলতে থাকে

অস্থিসন্ধির প্রদাহকে আর্থ্রাইটিস বলা হয়। বলা হয়, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হলে হাতের ও পায়ের আঙ্গুল ফুলে যায়। আঙুলের অস্থিসন্ধিতে ব্যথা হতে থাকে। তারপরে কিন্তু আসতে আসতে গোড়ালি যন্ত্রনা শুরু হয়। আপনার হাতের আঙ্গুলের গাঁট ক্রমশ ফুলতে থাকবে, প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হবে। নাড়াচাড়া করতে অসুবিধা হবে।

Rheumatoid Arthritis

  • কেন হয় এই রোগ

চিকিৎসকেরা বলছেন, ফিজিওথেরাপি ও ওষুধ দিয়েই ব্যথা কমানো হয়। এই রোগ যদি আপনার প্রথম থেকেই ধরা পড়ে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। মূলত এটি হয় জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভাস ঠিকঠাক না থাকলে হয়।

যে ব্যক্তি এই রোগে আক্রান্ত হন তাঁর ব্রাশ পর্যন্ত হাতে তুলতে অসুবিধা হয়। এতটাই ব্যথা হয় যে ব্যথার জন্য জ্বর চলে আসে। তাই এরকম লক্ষণ আপনারও যদি থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তবেই আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন।

  • কী ভাবে মিলবে মুক্তি

যদি আপনি প্রথম থেকেই এই রোগের লক্ষণ বুঝতে পারেন তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। নইলে এই সমস্যা দ্রুত খারাপ দিকে যায়। তাই চেষ্টা করুন যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। বেশিরভাগ সময়ে ওষুধে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া কিছু থেরাপি দেওয়া হয়ে থাকে। তাই ফেলে রাখার ভুল করবেন না একদমই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+