Pneumonia: শীতের মরসুমে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, জানুন লক্ষণ, কীভাবে এড়াবেন এই রোগের ঝুঁকি

Pneumonia: অল্প অল্প ঠাণ্ডা কিন্তু পরতে শুরু করে দিয়েছে, আর এই শীতকালে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা সকলের একটু কমে যায়, সর্দি কাশি লেগে থাকে প্রায় সকলেরই। এসময় শিশুদের খুব সাবধানে রাখা দরকার। আর এই মরসুমেই বাড়ে নিউমোনিয়া রোগের প্রকোপ। নিউমোনিয়া প্রধানত ফুসফুসের রোগ।

তাছাড়া ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসজনিত কারণে এই সমস্যা দেখা দেয় অনেক সময়। এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশুদের একটু বেশি থাকে। তাই এই রোগ হওয়ার আগে থেকেই কিন্তু সাবধানে থাকতে হয়, ফুসফুসের জল জমে হতে পারে নিউমোনিয়া, অল্প থেকেই কিন্তু এই চিকিৎসা করা দরকার, না হলে কিন্তু এই রোগ দ্রুত বাড়তে থাকে।

Pneumonia

  • নিউমোনিয়া কী

ঠাণ্ডা লেগে বুকে শ্লেষ্মা জমে থেকেই এই রোগের সৃষ্টি হয়, তবে ঠাণ্ডা লাগলেই যে নিউমোনিয়া হয়, তা কিন্তু নয়। যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম এবং বুকে প্রচণ্ড কফ হলে, প্রচুর পরিমাণে ঠাণ্ডা লাগলে তারাই কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হন।

  • রোগের লক্ষণ

এই রোগের প্রথম ও প্রধান লক্ষণই হল জ্বর আসা, সেইসঙ্গে কাশি, বুকে কফ জমা, মাথায় হালকা হালকা ব্যথা করা। এগুলো যদি হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • কারা এই রোগে বেশি আক্রান্ত হন

শিশুরা মূলত নিউমোনিয়ার বেশি আক্রান্ত হন, তাই এমন হলে নিউমোনিয়ার টীকা দেবেন। বয়স অনুযায়ী কিন্তু এই টীকা দেওয়া হয়। নিউমোনিয়ার ঝুঁকি অনেকটাই কমবে। সেই সঙ্গে শীতের মৌসুমে যে নানান সংক্রমণের ঝুঁকি থাকে, সেটিও কিন্তু মুক্তি পাবেন।

  • কী করে এই রোগের ঝুঁকি এড়াবেন

নিউমোনিয়ার ঝুঁকি থেকে রেহাই পেতে বাইরে থেকে এসে হাত, পা ধোবেন। নিউমোনিয়া আটকানোর জন্য প্রথম এবং প্রধান হচ্ছে নিজেকে সুস্থ রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কোনও জীবাণু যেন হাতে না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। চোখ নাক মুখে বারবার হাত দেবেন না। খাওয়ার আগে অবশ্যই হাতে স্যানিটাইজ বা সাবান দিয়ে হাত ধুয়ে খাবেন।

  • গরম জলে হাত পা ধোবেন

যে সকল ব্যক্তির প্রচন্ড পরিমাণে ঠাণ্ডা লেগে যায়, তারা কিন্তু আগে থেকেই সাবধানে থাকবেন। শীতকালে সবসময় গরম পোশাক পরে থাকবেন ।কোনোওভাবেই যেন ঠাণ্ডা না লাগে সেদিকে দেখবেন। বাইরে বেরোলে মাফলার মাথায় দেবেন এবং গরম জলে হাত পা ধোয়ার চেষ্টা করবেন।

  • প্রচুর জল খাবেন

আমরা সকলে প্রায় জল কম খেয়ে থাকি শীতের মরসুমে। কিন্তু এটি একদমই ভালো না। পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, শরীর যেন ডিহাইড্রেট না হয়ে যায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন।

  • ফল, শাক সবজি খাবেন

শীতের মৌসুমে শরীর ভালো রাখতে প্রোটিন, ভিটামিনযুক্ত খাবার খাবেন। শাকসবজি খাবেন। ফাইবার, ভিটামিন, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার নিত্যদিন পাতে রাখা স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • শিশুদের সাবধানে রাখুন

অনেক সময় সকলেরই শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, নানা রকম অ্যালার্জি হবার বা নানান সংক্রমনে আক্রান্ত হওয়া সম্ভবনা থাকে, তাই আগে থেকেই সাবধানে থাকুন এবং শিশুদেরকেও সাবধানে রাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+