Painsomnia: পেইনসোমনিয়া কী, জানুন এই রোগের লক্ষণ, রেহাই মিলবে ঘরোয়া উপায়েই

প্রতিটি মানুষেরই রাতে ভালো ঘুমানো দরকার, ঘুম যদি ঠিক না হয় তাহলে কোনও কাজেই কিন্তু জোর পাওয়া যায় না। তবে, অনেক সময় নানান ভুলের কারণেও আমরা কিন্তু সঠিকভাবে রাতে ঘুমোতে পারি না। যেমন- সকালে অফিস যাওয়ার তাড়া আছে জেনেও আমরা রাতে অনেকক্ষণ মোবাইল গেম খেলি বা বন্ধুদের সঙ্গে গল্প করি বা অনলাইন চ্যাটিং করি, যারা কারণে অনেকেই ভালো ঘুমাতে পারেন না, আবার অনেকেই মানসিক চাপ, টেনশনে জর্জরিত থাকার কারণে ঘুম কিন্তু ভালো হয় না, আর একারণে শরীর খারাপ হতেই থাকে।

শরীর ক্লান্ত হয়ে যায়। আবার পেইনসোমনিয়া রোগে আক্রান্ত হলেও ভালো ভাবে কিন্তু ঘুমানো যায় না। শারীরিক কোনও যন্ত্রণার কারণে ভালো ভাবে ঘুম না হওয়াকেই ডাক্তারি ভাষায় পেইনসোমনিয়া বলা হয়। তবে, এই রোগ ঠিক কী অসুখ, তা হয়তো অনেকেই জানেন না। জানুন পেইনসোমনিয়া রোগের লক্ষণ সম্পর্কে।

Painsomnia

  • জানুন রোগের লক্ষণ সম্পর্কে

শরীরের নানা অঙ্গে যন্ত্রণার কারণে মানুষ ভালোভাবে অনেক সময় ঘুমোতে পারেন না, যে কারণে তাদের শরীর ক্লান্ত হয়, দুর্বল হয়ে যায়। এক কথায় অনিদ্রার সৃষ্টি হয়। আর একেই এক কথায় পেইনসোমেনিয়া বলা হয়। তবে এর কারণে মানসিক শারীরিক সমস্যার শিকার হতে হয় অনেকেই। এই রোগে যারা আক্রান্ত তাদের বুকে জ্বালা জ্বালা করে সারা রাত আবার যেকোনোও ধরনের হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলেও ঘুম ভালো হয় না।

চিকিৎসকদের মতে, এমন অনেক ওষুধ রয়েছে যেগুলি খেলে শরীরে নানান ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আবার অনেক সময় মানসিক চাপ, উদ্বেগের কারণে রাতে শরীরে কষ্ট হয়, বুকে ব্যথা অনুভব হয়। রাতে সঠিকভাবে ঘুম না হলে মাথাব্যথার শিকার হয় অনেকেই। আবার যাদের হাঁপানি রয়েছে তাদেরও কিন্তু ভালো ঘুম হয় না, আর এই কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে।

  • কীভাবে অনিদ্রা বা পেনিসোমনিয়া থেকে মুক্তি পাবেন, দেখুন
  • মধু

ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনি অনিদ্রা বা এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি বাড়িতেই থাকে মধু, বিশেষত শীতকালে কিন্তু আমরা সকলেই শরীর গরম রাখতে মধু খাই। যদি আপনার রাতে ঘুম না আসে বা পেনসোমনিয়া আক্রান্ত থাকেন, তাহলে এক চামচ করে মধু খেতে পারেন। এটি রাতে খেয়ে শোয়া সবথেকে ভালো। তার কারণ এতে কম পরিমাণে গ্লুকোজ থাকে। এটি খেলে আপনার মস্তিষ্ক খুব ভালো থাকবে এবং ঘুমের যদি কোনও সমস্যা থাকে তা থেকেও মুক্তি পাবেন।

  • ক্যাস্টর অয়েল

এমন অনেকেই রয়েছেন, যাদের ভালো ঘুম হয় না অর্থাৎ অনিদ্রার শিকার তারা, যদি আপনি ক্যাস্টর অয়েল চোখে লাগিয়ে ঘুমান বা হালকা ম্যাসেজ করে ঘুমান তাহলে আপনার রাতে খুব ভালো ঘুম হবে। এবং শারীরিক কষ্টও যদি কিছু থাকে তাও কমবে।

  • মাছের তেল

রাতে ভালো ঘুমানোর জন্য আপনি নিত্যদিন খেতে পারেন মাছের তেল। মাছের তেলে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এটি ঘুমের জন্য খুব ভালো।

  • রসুন ও দুধ

রসুন খেলেও আপনার মানসিক চাপ কমবে, সেই সঙ্গে ঘুমও রাতে খুব ভালো হবে। খাবারের পাতেও আপনিও রসুন খেতে পারেন। যদি তা না পারেন তাহলে দুধে সঙ্গে রসুন দিয়ে খেতে থাকেন। এটি খেলে আপনার ঘুম ভালো হয়, সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+