মাঙ্কিপক্স কী, লক্ষণ, কীভাবে এই রোগ ছড়ায়, ভাইরাসের ঝুঁকি কমাবেনই বা কীভাবে
এবার বাড়বাড়ন্ত মাঙ্কিপক্সের। আর এই কারণেই সতর্ক থাকার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পরেছে এই ভাইরাস। তবে এই মাঙ্কিপক্স কী, এই ভাইরাসে আক্রান্ত হলে ব্যক্তির শরীরে কী কী সমস্যা হয়।
মাঙ্কিপক্স রোগের প্রাথমিক লক্ষণই বা কী, রেহাই বা মিলবে কোন উপায়ে, জানা আছে আপনার। এই রোগ কি ছোঁয়াচে, যা নিয়ে নানান দুশ্চিন্তা বাড়ছে সকলের। তবে বিশেষজ্ঞদের মতে, সতর্ক থাকলে এই রোগের ঝুঁকি কমবে অনেকটাই।

এই মাঙ্কিপক্স রোগের লক্ষণ সম্পর্কে অনেকেরই অজানা, জানুন এই ভাইরাসের উপসর্গ সম্পর্কে।
- পেশি ব্যথা
- মাথা ব্যথা
- জ্বর
- শক্তি কমে যাওয়া
- গায়ে লাল লাল দাগ হওয়া
- খিঁচুনি আসা
- গায়ে চাকচাক দাগ হওয়া
- কীভাবে এই রোগ ছড়ায়
অনেক সময় যারা মাঙ্কিপক্সে আক্রান্ত তাঁদের সংস্পর্শে থাকার কারণে এমন সমস্যা হতে পারে। আবার রোগীর ঘাম, মল, মূত্র থেকেও অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাস। মুখের লালা, থুথু থেকেও এই ভাইরাস অন্য ব্যক্তির শরীরে ঢুকতে পারে।
মাঙ্কিপক্সের ঝুঁকি কমাতে আপনি এই টিপসগুলি অবলম্বন করতে পারেন
- যদি কখনও কোনও ব্যক্তিকে আপনার সন্দেহ হয়, যে ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত, তাহলে তার সামনে না যাওয়াই ভালো।
- বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। পরিবেশকে দূষণমুক্ত রাখার চেষ্টা করুন।
- যদি আপনি শরীরে কোনও রকম ফুসকুড়ি দেখতে পান , তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন।
- যদি আপনার গা, হাত, পা ব্যথা হয়, গায়ের শক্তি কমে আসে, কাজ করার ক্ষমতা কমতে থাকে, তাহলে দেরি না করে নিকটবর্তী হাসপাতালে যান।
- যদি আপনার পরিবারে কোনও ব্যক্তি এই রোগে আক্রান্ত হন, তাহলে তাঁকে আলাদা ঘরে থাকার ব্যবস্থা করে দিন।
- সেই সঙ্গে দেখবেন যাতে রোগীর রোগ প্রতিরোধের ক্ষমতা না কমে, তাঁকে ভালো খাওয়াবেন। তাছাড়া যদি কেউ এই রোগে আক্রান্ত হন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications