হিট স্ট্রেস কী, গরমেই কি বাড়ে এই রোগের ঝুঁকি? জানুন লক্ষণ ও প্রতিরোধের উপায়
গরমের দাবদাহে নাজেহাল হচ্ছেন সকলে। দেশের বিভিন্ন রাজ্যে তীব্র তাপমাত্রার কারণে অনেকেই কিন্তু প্রাণ হারিয়েছেন। শুক্রবার উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড, রাজস্থান ও উত্তরপ্রদেশে প্রচন্ড তাপপ্রবাহের কারণে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এই গরমে কিন্তু হিট স্ট্রোকের মতোন হিট স্ট্রেসেরও ঝুঁকি রয়েছে।
প্রচণ্ড গরমের কারণে সকলের প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। এই সময় বেশি জল না খেলে শরীরে জলের ঘাটতি হবে। না হলে ঘামের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যাবে। যে কারণে সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি হবে শরীরে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা শরীরে কমে গিয়ে মাথা ঘুরতে পারে। এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে।

হিট স্ট্রেস কী
ঘরের বাইরে তাপমাত্রা ৩৬, ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকলেও কিন্তু প্রত্যেকটা মানুষের শরীর সুস্থ থাকে। যদি তাপমাত্রা ৩৭ এর ডিগ্রির বেশি হতে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয়। আর ঘাম বেরোবার পরে অনেক সময় শরীরে জল শুকিয়ে যায়। আর এই কারণেই হয় হিট স্ট্রেস।
জানুন হিট স্ট্রেস হওয়ার লক্ষণ
১) যদি আপনার বাড়ির বাইরে বেরোবার পর প্রচুর পরিমাণে জল তেষ্টা পায়। জল খাবার পরেও সেই তৃষ্ণাও আপনার মিটবে না। এতে প্রচুর পরিমাণে মাথা ঘুরে, তাহলে আপনি বুঝবেন আপনি হিট স্ট্রেসে আক্রান্ত।
২) যদি আপনার বাইরে বেরোবার পর প্রচুর ঘাম হবে, না হলে একদমই ঘাম হবে না।
৩) প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হবে।
৪) শরীর খুব দুর্বল লাগবে। রাস্তা দিয়ে আপনি সঠিকভাবে হাঁটতে পারবেন না।
৫) যদি আপনার কোনও কারণ ছাড়াই বমি হয় বা রাস্তায় বমি বমি ভাব লাগবে।
৬) ত্বক লাল হয়ে যেতে থাকে, চোখ-মুখ ফুলে যেতে থাকে।
৭) হিটস্ট্রেস হওয়ার কারণে অনেকেই অজ্ঞান পর্যন্ত হয়ে যান।
কীভাবে ঝুঁকি কমাবেন হিট স্ট্রেসের, জানুন
১) যখন আপনি সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বাড়িতেই থাকুন এবং ছায়াযুক্ত এলাকায় থাকার চেষ্টা করুন।
২) এতে প্রচুর পরিমাণে জল খান। তবেই কিন্তু আপনার শরীরে জলশূন্য হবে না। সেই সঙ্গে বাটার মিল্ক, ফলের রস অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন।
৩) যখন বাড়িতে থাকবেন বা ঘরের বাইরে বেরোবেন সে সময় সুতির হালকা রঙের পোশাক পড়ুন। একদমই সিনথেটিক পোশাক পরবেন না। সুতির পোশাক পরলে ঘাম তাতে শুষে যাবে।
৪) ঘরের বাইরে বেরোলে সবসময় ছাতা বা টুপি ব্যবহার করুন। কখনোই মাথায় কিছু না নিয়ে রোদ্দুরে বের হবেন না।
৫) বেশিরভাগ সময় আপনি এসি রুমে থাকতে পারেন বা কুলার চালিয়ে নিতে পারেন।
৬) রোদ্দুর উঠে গেলে ভারী ব্যয়াম করা এড়িয়ে চলুন।
হিট স্ট্রেসে আক্রান্ত হলে কী করবেন
যদি কেউ হিট স্ট্রেসে আক্রান্ত হন তাহলে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন। তার গলায়, হাতে, পায়ে ঠান্ডা জল দিয়ে স্পঞ্জ করতে শুরু করবেন।
তাকে ঢিলেঢালা সুতির পোশাক পরাবেন। তাকে এক লিটার জলে এক চামচ, চিনিও সামান্য নুন দিয়ে শরবত করে দিতে পারেন। না হলে তাকে ওআরএস দিতে পারেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications