কোলোরেক্টাল ক্যানসার কী, কাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, জানুন উপসর্গগুলি
আমাদের শরীরের একটি বিশেষ অংশ হল কোলন বা অন্ত্র। এই জায়গায় আমাদের খাবার পরিপাক হয়ে থাকে। এটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। জানেন কি এখানেও ক্যানসার হতে পারে। তবে এখানে ক্যানসার হলে বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম লোকেরই থাকে। তবে চিকিৎসকের মতে, যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু সুস্থ হওয়া যায়। এই রোগ থেকে সুস্থও হয়েছেন অনেকে।
ল্যানসেটের ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, দিন দিন বাড়লে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। ক্যানসারে মোট ৬৫ হাজার ৩৫৮ জন আক্রান্ত হয়ে ছিলেন। বর্তমানে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা এক লক্ষেরও বেশি। শুধু ভারতেই ১৫. ২ শতাংশ লোক এই রোগে আক্রান্ত।

কোলোরেক্টাল ক্যানসার কিন্তু প্রথমে ব্যক্তির কোলনে বা অন্ত্র থেকেই শুরু হয়। এই রোগ কিন্তু খুব ভয়ংকর। দ্রুত চিকিৎসা করতে না পারলে অনেক ক্ষেত্রেই তা কিন্তু ক্রমশ জটিল হতে থাকে। এমনকি প্রাণহানি হয়ে থাকে অনেকের। তাই এই লক্ষণ চিনে দ্রুত চিকিৎসকের কাছেই যাওয়া ভালো।
অনেক গবেষকদের মতে, এই রোগে আক্রান্ত হওয়ার দুই বছরের আগে থেকেই নানান লক্ষণ ঘটতে থাকে। চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় সেগুলি হল পেটে ব্যথা হয়, মলদ্বার থেকে রক্তপাত হয়, ডায়রিয়া হয়, শরীরে ক্রমশ দুর্বল হতে থাকে, আয়রন কমতে থাকে। শরীর রক্তশূন্য হয়ে যায়। যদি এরকম উপসর্গও কারোর থাকে তাহলে তার দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। বলা হয় ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসার হওয়ার ঝুঁকি সবথেকে বেশি।

চিকিৎসকের আরও জানাচ্ছেন, এই উপসর্গ গুলির মধ্যে যদি দুটি উপসর্গ কারোর থাকে তাহলে কিন্তু ঝুঁকির ৩.৫ শতাংশ বেশি। যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু প্রাণহানি হওয়ার সম্ভাবনাও থাকে।
কোলোরেক্টাল ক্যানসারের আক্রান্ত হওয়ার লক্ষণ গুলি কী কী। মাঝে মধ্যেই ডায়রিয়া হওয়া, আবার অনেক সময় কোষ্ঠকাঠিন্যের অসুবিধা দেখা দেয়। তারপর মলের মধ্যেও অনেক সময় রক্ত আসা, সর্বদাই পেট খালি খালি বলে মনে হয়। খাবার পরেও কিন্তু পেট খালি বলে মনে হয়। আবার শরীর খুব দুর্বল হতে থাকে, ক্রমশ ওজন্য হ্রাস পেতে থাকে। কোলনে যদি পলিপ থাকে, সে ক্ষেত্রেও এই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

তবে এর পাশাপাশি অনেক ব্যক্তি যারা কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত তাদের কিন্তু বমি হতেও দেখা যায়। যদি এই লক্ষণগুলি দেখেন তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান এবং তাঁদের পরামর্শ মেনে ওষুধ খান।












Click it and Unblock the Notifications