অ্যালজাইমার্স রোগ কী, জানুন লক্ষণ, কীভাবে ঝুঁকি কমাবেন এই স্নায়বিক রোগের

'অ্যালজাইমার্স রোগ’ সম্পর্কে কমবেশি সকলেরই জানা। এটি মূলত একটি স্নায়বিক রোগ। চিকিৎসকেদের মতে, প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ মানুষের স্মৃতিভ্রংশের পেছনের দায়ী কিন্তু অ্যালজাইমার্স। বয়সের সঙ্গে মস্তিষ্কের কিছু কোষ আসতে আসতে শুকিয়ে যেতে থাকে।

যার ফলে উৎপত্তি হয় এই রোগের। তাছাড়াও যারা অ্যালজাইমার্স রোগে আক্রান্ত তাদেরও কিন্তু মস্তিষ্কের কোষ শুকিয়ে যেতে থাকে। যার ফলে মূলত ক্ষতি হয় স্মৃতির। যে কারণে নিত্যদিনের জীবনযাত্রার উপর খুব খারাপ প্রভাব পড়ে। ব্যক্তির স্মৃতিশক্তি ক্রমশ কমতে থাকে, তিনি ভুলে যেতে থাকেন।

Alzheimer

  • লক্ষণ

অ্যালজাইমার্স রোগে যেই ব্যক্তি আক্রান্ত তিনি তার নিজের পরিচিত মানুষকে ভুলে যেতে পারেন। আবার তিনি গতকাল কি করেছেন তাও কিন্তু তিনি মনে রাখতে পারেন না। এই রোগের প্রথম লক্ষণই হল ভুলে যাওয়া।

  • কেন বাড়ে এই রোগের ঝুঁকি

যদিও কীভাবে অ্যালজাইমার্স রোগের উৎপত্তি তা কিন্তু এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, জেনেটিক কারণ, প্রচণ্ড পরিমাণে মানসিক চাপের থেকে অ্যালজাইমার্স রোগের ঝুঁকি কিন্তু ক্রমশ বাড়তে থাকে। চিকিৎসকাদের মতে, এই রোগে আক্রান্ত হওয়ার আগে প্রায় ৮০ শতাংশ মানুষ ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন। শুধু যে তিনি ভুলে যান তা কিন্তু নয়, তিনি কিন্তু খুব খিটখিটে হয়ে পড়েন। তার আচরণের উপর বিশেষ প্রভাব পড়ে। জানুন অ্যালজাইমার্স রোগের লক্ষণ সম্পর্কে।

  • স্মৃতিশক্তি লোপ পাওয়া

এই রোগের প্রথম এবং প্রধান লক্ষণই হল স্মৃতিশক্তি লোপ পাওয়া। বিশেষ করে সদ্য ঘটে যাওয়া কিছু ঘটনা মনে রাখতে না পারা।

  • কথোপকথন বুঝতে না পারা

যদি কোনও ব্যক্তি আপনার কথোপকথন সঠিকভাবে বুঝতেন না পারেন, কোনও কিছুর জিনিস পড়ার শব্দও তিনি সঠিকভাবে শুনতে না পান সেটিও কিন্তু অ্যালজাইমার্স রোগের লক্ষণ।

  • সময় ও স্থান

তিনি কোথায় আছেন, কী করছেন তা বুঝতে না পারা।

  • মেজাজ হারিয়ে ফেলা

যদি তিনি প্রায় সময় মেজাজ হারিয়ে ফেলেন। পরিচিত মানুষকে চিনতে না পারেন তাও কিন্তু অ্যালজাইমার্স রোগেরই লক্ষণ।

  • সতর্কতা

অ্যালজাইমার্স রোগের এখনও সেভাবে কোনও রকম ওষুধ বের হয়নি। তবে বেশ কিছু থেরাপি, ওষুধের মাধ্যমে অ্যালজাইমার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। চিকিৎসকাদের মতে, সেরকম ভাবে অ্যালজাইমার্স রোগের কোনও প্রতিকার নেই। তবে কিছু যদি আগে থেকে সতর্ক থাকা থাকলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

কীভাবে ঝুঁকি কমাবেন

  • অ্যালজাইমার্স রোগ প্রতিরোধ করতে আপনি কিন্তু নিত্যদিন শরীরচর্চা করবেন। তাহলে এই রোগের ঝুঁকি কিছুটা হলেও কমবে।
  • নিত্যদিন শাকসবজি, গোটা শস্য অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন। স্যাচুরেটেড ফ্যাট জাতীয়, প্রক্রিয়াজাত খাবার খাবেন না। তাহলে দেখবেন মানসিক চাপ অনেকটাই কমবে।
  • যতটা পারবেন কাজের মধ্যে থাকবেন। মানসিক চাপ কমান। বন্ধু-বান্ধব, পরিবারকে সময় দেবেন। সকলের সঙ্গে গল্প করবেন। তাহলে অ্যালজাইমার্স রোগ থেকে মুক্তি মিলবে।
  • ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতার কারণে অনেক সময় অ্যালজাইমার্স রোগের ঝুঁকি বাড়ে। তাই আগেই সাবধান হোন আপনি।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+