গ্রীষ্মের দহন জ্বালায় জ্বলছেন, জল ছাড়াও শরীর হাইড্রেট রাখতে ভরসা রাখুন এই ফলগুলির ওপর
এই তীব্র গরমে শিশু থেকে বৃদ্ধ সকলেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাছাড়া ঘরে টেকাও কিন্তু দায় হয়ে পড়ছে সকলের। এসময় শরীর অনেকের ডিহাইড্রেট হচ্ছে। সেই কারণেই প্রচুর পরিমাণে জল খেতে হবে।
তবে সব সময় যে জল খেতে ভালো লাগবে তা কিন্তু নয়। জলের ঘাটতি পূরণ করতে আপনি এই ফলগুলি খেতে পারেন। সেই তালিকায় কোন কোন ফল রয়েছে, দেখুন।

- আম
ফলের রাজা আম খেতে গরমকালে সকলেই কমবেশি পছন্দ করেন। তাছাড়াও আমে রয়েছে অনেক পুষ্টিগুণ। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকেও বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আম।
- তরমুজ
যদি আপনি শরীরে গরমকালে জলের ঘাটতি পূরণ করতে চান তাহলে অবশ্যই খান তরমুজ। তরমুজে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে। যা আপনার শরীর হাইড্রেট রাখতে সাহায্য করবে। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকায় এই ফল খেলে রোগপ্রতিরোধের ক্ষমতাকে বাড়বে। যা ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।
- আনারস
রসালো আনারস খেলে গরমকালে মন যেন বলে আহা! কারণ এই মিষ্টি ফলের প্রতির লোভ রয়েছে ছোট থেকে বয়স্ক ব্যক্তির। আনারসে ব্রোমেলাইন নামক একপ্রকার থাকে এনজাইম থাকে। যা প্রোটিন ভেঙে দিতে সাহায্য করে। এবং আপনার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আনারস।তাই ফল খেলে আপনার শরীরে জলের ঘাটতিও মিটবে।
- আঙুর
আঙুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি থাকে। আঙুর খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। হজম শক্তি বাড়বে। তাছাড়া শরীর হাইড্রেট থাকবে। এতে ৮১ শতাংশ জল থাকে।
- কমলালেবু
কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও খনিজ থাকে। এই ফল খেলে শরীর ভালো থাকবে। হজম ক্ষমতা বাড়বে। এই ফলে ভিটামিন সি থাকায় এটি আপনার চুল এবং ত্বকের জন্য খুব ভালো। অন্ত্র ভালো রাখতেও সাহায্য করে কমলালেবু।
- কীভাবে খাবেন
আপনি কিন্তু এই গরমে আপনার এই প্রিয় ফলগুলি শুধু না খেয়েও স্মুদি , আইসক্রিম বা কোনও ফলের জুস করেও খেতে পারেন। দেখবেন খেতে অসাধারণ লাগবে। তাছাড়া যদি আপনি কোন রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications