Weight Loss: এক টুকরো আদাই কমাতে পারে আপনার ওজন, কিন্তু খাবেন কীভাবে
ওজন কমিয়ে লাস্যময়ী চেহারা ধরে রাখতে চান প্রায় সকলেই। তাই সকলের কঠিন পরিশ্রম করতে হয়, ইচ্ছা হলেও তারা মনের মতন খাবার খেতে পারেন না, তেল, ঝাল, মশলা জাতীয় খাবার একদমই ছুঁতে পারেন না।
রোজ সকাল হলেই ছুটতে যেতে হয়, না হলে জিমে, তবুও যেন ওজন কমতে চায় না, আর আপনি যদি দ্রুত ওজন কমাতে চান তাহলে আদা খেতে পারেন, ভাবছেন কীভাবে খাবেন, চিন্তা নেই, রইল টিপস।

- আদা চা খাবেন
রোজ চা খাবেন তখন আপনি আদা দিয়ে চা খাবেন, নিয়মিত সকালে ও সন্ধ্যায় যদি আদা দিয়ে চা খান তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। আদা দিয়ে চা খেলে স্বাদ আরোও বাড়ে এবং অবশ্যই লিকার চা খাবেন। তবে আদা দিয়ে চা খেলে লেবুর রস দিলে তাতে খেতে আরোও বেশি ভালো হয়।
- আদা ও লেবুর জল
আদা ও লেবু জল একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, যদি আপনি রোজ সকালে এটি খালি পেটে খান তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। সে সঙ্গে শরীর কখনোও ডিহাইড্রেট হবে না।
- আদার স্মুদি খান
আদা দিয়ে স্মুদি তৈরি করে খেতে পারেন, এতে নানান ধরনের ফল, সবজি দিয়েও খেতে পারেন। এটি খেলে শরীর ভালো থাকবে, সেই সঙ্গে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। যার জন্য খিদে আপনার বেশি পাবে না।
- আদার লজেন্স
অনেকেই আদার লজেন্স খান, এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি আদার লজেন্স খান, সেই সঙ্গে আপনার যদি বুকে কফ থাকে, অনেক দিনের সর্দি লেগে থাকে সেগুলি থেকেও মুক্তি পাবেন। যদি পারেন আমের গুঁড়ো, নুন, গোলমরিচ, লেবুর রস দিয়ে আদা খান। এই জিনিসগুলি আদায় মাখিয়ে অনেকক্ষণ রেখে দিন, তারপর তা রোদে শোকান, তারপর খেতে পারেন।
- আদা গুড়ো
আাদা গুড়ো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ, আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেন্টরি বৈশিষ্ট্য রয়েছে। যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে আদার গুঁড়ো খেতে পারেন। আদাকে শুকিয়ে গুঁড়ো করে সেটি জলে মিশিয়ে খান/ লিকার চায়ে সামান্য আদার গুঁড়ো দিয়ে খান। এটি খেলেও আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তবে অবশ্যই খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন।












Click it and Unblock the Notifications