Weight Loss Tips: এই টিপসগুলি মেনে সহজেই কমান আপনার ওজন
Weight Loss Tips: ওজন নিয়ন্ত্রণে রাখতে কে না চায় বলুন, তবে ওজন বৃদ্ধি হওয়া কিন্তু একটা বড় সমস্যা। চিকিৎসকেরা বলছেন, খাদ্য খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে, ঘুম সঠিক না হলে ওজন কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে পারে। দেশে ৪০ শতাংশ মহিলা এবং ১২ শতাংশ পুরুষ কিন্তু মোটা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলফের রিপোর্ট অনুযায়ী, ১৩৫ মিলিয়নের বেশি মানুষ বর্তমান সময়ে স্থূলতার শিকার।
ওজন নিয়ন্ত্রণে রাখতে আমরা কিন্তু জিমে যাই, ঠিক কথাই তবে জিমে গেলে যে ওজন নিয়ন্ত্রণে থাকবে, তা নয়। ডায়েট করতে হবে। সঠিক পরিমাণে খাওয়া-দাওয়া করতে হবে। আবার সঠিক পরিমাণে ঘুমাতেও হবে। কী কী করলে ওজন নিয়ন্ত্রণে থাকে, দেখুন।

ব্যায়াম করতে হবে
ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করলে কিন্তু চলবে না, দু থেকে আড়াই ঘন্টা ব্যায়াম করবেন এবং সঠিক ব্যায়াম করার চেষ্টা করবেন। যাতে আপনি কম সময়ে বেশি ভাবে আপনার ক্যালরি কমাতে পারেন, তেমন ব্যায়াম করার চেষ্টা করুন।
পেটের ব্যায়াম
পেটের ব্যায়াম করার চেষ্টা করুন, যদি আপনার পেটে প্রচুর পরিমাণে মেদ থাকে ,তাহলে পেটের ব্যায়াম করে চর্বি কমানোর চেষ্টা করুন। কার্ডিও করতে পারেন। এটি আপনার হার্টকে ভালো রাখবে। যদি পারেন সকালবেলা উঠে দৌড়াতে পারেন। তাহলে আপনার শরীর খুব ভালো থাকবে এবং ওজন খুব সহজেই কমবে। সেই সঙ্গে খাবারের দিকেও কিন্তু বিশেষ নজর দেবেন।
আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। রোজকার খাদ্য তালিকায় প্রোটিন, ফাইবার, খনিজ, ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন। মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলারই চেষ্টা করবেন।

নোনতা খাবার
নোনতা খাবার এড়িয়ে চলুন। যদি আপনি লবণ বেশি করে খান তাহলে আপনার স্ট্রোক, রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়তে পারে। ওজন আপনার কমবে না বরং ওজন বেড়ে যাবে। তাই খাবার খাওয়ার সময় দেখবেন কোন খাবারে নুন কম।
জল খান
ওজন নিয়ন্ত্রণের রাখতে প্রচুর পরিমাণে জল খান। জল খেলে আপনার খিদে ততটা পাবে না। মেটাবলিজম বৃদ্ধি পাবে, ওজন বাড়বে না, পেট ভরা থাকবে এবং টক্সিন শরীর থেকে বেরিয়ে যাবে।












Click it and Unblock the Notifications