Weight Loss Tips : ডায়েটিং না করেই কমাবেন ওজন, কিন্তু কীভাবে?
আমরা প্রত্যেকে নিত্যদিন কঠিন পরিশ্রম করি ওজন কমানোর জন্য। সেই সঙ্গে মানি কড়া ডায়েটও। চর্বিযুক্ত খাবার খাই না। মিষ্টি জাতীয় খাবার খাওয়া ছেড়েদি। পছন্দের খাবার ইচ্ছা হলেও খেতে পারি না। তবুও মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ ওজন কিন্তু আমাদের বাড়তে বাড়তে থাকে। কেন এটা হয় তা হয়তো আমরা নিজেরাও জানি না।
যদি আপনারও এমন হয় এবং আপনি ডায়েটিং ছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখতে চান এবং লাস্যময়ী ফিগার পেতে চান, তাহলে মেনে চলতে পারেন এই টিপসগুলি। এমন অনেকেই রয়েছেন যারা কাজের চাপের জন্য জিমে যেতে পারেন না, আবার ব্যায়ামও করার সময় পান না। তারাও কিন্তু মানতে পারেন।

রাতের খাবার ও সকালের খাবারের মধ্যে ফারাক বেশিক্ষণ রাখবেন না
আপনি কখনোই রাতের খাবার এবং সকালের খাবারের মধ্যে বেশিক্ষণ গ্যাপ দেবেন না, তাই যত তাড়াতাড়ি পারবেন সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। যাতে পেট না ফাঁকা থাকে সেদিকে নজর রাখবেন। এমনটাই বলছেন চিকিৎসকেরা, তার কারণ মেটাবলিজম সবসময় শরীর উন্নত রাখতে হয়, তবেই কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। তাই রাতের খাবার সকালের খাবার মধ্যে যাতে বেশিক্ষণ ফারাক না থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
প্রোটিন যুক্ত খাবার খান
সকালের ব্রেকফাস্টে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। একজন ব্যক্তির নিত্যদিন প্রোটিন জাতীয় খাবার খাওয়া খুব দরকার। ভাই আপনার রোজ ওটস, ডিম, বিভিন্ন ফল, শাকসবজি ইত্যাদি আপনার সকালের খাবারে রাখা উচিত। তাহলে শরীর ও পেট ভর্তি থাকবে অনেকক্ষণ, খিদে পাবেন এবং শরীরের মেটাবলিজম ঠিক থাকবে।
রোজ হাঁটবেন
আপনাকে যদি পারেন রোজ হাঁটবেন। ২১ দিন যদি আপনি যদি সকালবেলা করে হাঁটতে পারেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। যদি জোরে হাটতে অসুবিধা হয় প্রথমে আপনি আসতে আসতে হাঁটবেন। তারপরে জোরে হাঁটার চেষ্টা করুন ,যাতে শরীরে ঘাম বের হয় সেদিকে লক্ষ্য রাখুন।
শারীরিক কার্যকলাপ ঠিক করুন
কাজকর্ম একটু জোরে জোরে করার চেষ্টা করুন। শারীরিক কার্যকলাপ করুন। যেমন নাচবেন। অফিসে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। যতবার পারবেন সিঁড়িতে উঠানামা করুন। এতে আপনার শরীরের ক্যালোরি অনেকটাই কমবে।
সামান্য চর্বিযুক্ত খাবার খান
দুপুরের খাবার ও রাতের খাবারে অবশ্যই সামান্য চর্বিযুক্ত খাবার রাখবেন। এতে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এবং ক্যালোরি কিন্তু প্রচুর পরিমাণে হবে না। যতটা পারবেন দুপুরের দিকে সামান্য চর্বিযুক্ত খাবার রাখবেন।

এই খাবারগুলি খান
ডিম, টোফু, কুইনো, চিকেন স্টু, পনির, স্যামন মাছ এগুলি আপনি দুপুরের খাদ্য তালিকায় রাখতে পারেন। এইগুলি অল্প পরিমাণে চর্বি থাকে। এগুলি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো।
জল খান
যদি আপনিও ওজন কমাতে চান তাহলে প্রচুর পরিমাণে জল খান। জল খেলে আপনার শরীরে হাইড্রেড থাকবে। পেটও কিন্তু ভর্তি থাকবে। সেই সঙ্গে মেটাবলিজমের পরিমাণও শরীরে ঠিক থাকে।












Click it and Unblock the Notifications