Weight Loss Tips: জিমে না গিয়েও আপনি এই পাতাগুলি খেয়ে কমাতে পারেন চেহারা
আমরা নিত্যদিন শরীরচর্চার জন্য কত কিছু করে থাকি, এমন অনেকে রয়েছেন যারা আধপেটা খেয়ে থাকেন। সেই সঙ্গে মানেন করা ডায়েট চার্টও। শুধু তাই নয় জিম, যোগাসন কিছুই বাদ দেন । তবে জানেন কী শরীরের অতিরিক্ত মেদ বা ভুড়ি কমাতে যারা চান তারা কিন্তু খুব সহজেই এই পাতাগুলি সকালবেলা খেতে পারেন।
যদি খান তাহলে আপনাদের ওজন নিয়ন্ত্রণে থাকবেন। তবে ভাবছেন পাতা খেয়েও কীভাবে চেহারা কমাবেন, দেখুন এই প্রতিবেদন থেকে। কোন কোন পাতা আপনারা রোজ খাবেন, দেখুন।

কারি পাতা
কারি পাতার (curry leaves) নাম আমরা সকলেই শুনেছি। দক্ষিণ ভারতের প্রায় বেশিরভাগ জায়গাতেই রান্নায় কিন্তু কারিপাতা ব্যবহার করা হয়। তাছাড়া কারি পাতা যদি রান্নায় ফোড়ণ হিসাবে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। শুধু রান্নার সাধ যে বারে তাও নয়। কারি পাতা কিন্তু খেলে রক্তে গ্লুকোজের পরিমাণও ঠিক থাকে। শুধু তাই নয় ওজন নিয়ন্ত্রণে থাকবে।
তাই সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই পাতা খাওয়া শরীরের জন্য খুব ভালো। কারি পাতা খেলে হজম শক্তি খুব ভালো হয়। মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এই পাতায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। গবেষণায় জানা গেছে, যে ব্যক্তি রোজ কারি পাতা খান তার ওজন নিয়ন্ত্রণে থাকে।
পার্সলে পাতা
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে পার্সলে পাতার(Parsley leaves) মতন ভালো পাতা হয়তো আর নেই। এটি একটি ভেষজ ওষুধ হিসাবেও কিন্তু ব্যবহার হয়। পার্সলে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই পাতা। হাইপারগ্লাসমিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে পার্সলে পাতা খুবই উপযোগী। যদি আপনার শরীরে ফাইবারের ঘাটতি থাকে তাহলে কিন্তু এই পাতাটি আপনার ঘাটতি মেটাতে সাহায্য করবে। তাছাড়া এই পাতা খাওয়ার পর অনেকক্ষণ আপনার পেট ভর্তি থাকবে। যাদের ডায়াবেটিস রয়েছে তাঁদের এই পাতা খাওয়া খুব ভালো।

পুদিনা পাতা
পুদিনা পাতা (mint leaves) খাওয়াও শরীরের জন্য খুব ভালো। পুদিনা পাতা খেলে মুখের স্বাদ বাড়ে। শুধু তাই নয় গরমকালে পুদিনা পাতা দিয়ে অনেক সময় শরবত করে অনেকে খেয়ে থাকেন অনেকে, এটি পেট ঠান্ডা করার একটি উপযোগী পাতা। পুদিনা পাতা খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে। বারবার খিদে পায় না। ওজন কমাতে সহায়ক এই পুদিনা পাতা। যারা ওজনও নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন এই পাতাগুলি খেয়ে থাকুন।













Click it and Unblock the Notifications