Weight Loss Tips: ওজন কমাতে ও স্ট্যামিনা বাড়াতে ভরসা রাখুন এই খাবারগুলিতে
ওজন নিয়ন্ত্রণে রাখতে সকলেই চান। তাই আমরা সকলেই রোজ জিমে যাই, ব্যায়াম করি। তবুও কিন্তু অনেকে কিন্তু ওজন ধরে রাখতে পারেন না, তাদের হু হু করে শরীরে বাড়তে থাকে ক্যালোরির পরিমাণ, আর এটি থেকে যদি আপনিও মুক্তি পেতে চান এবং স্ট্যামিনা বাড়িয়ে রাখতে চান এই খাবারগুলি রোজ খাদ্যতালিকায় রাখুন।
কলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, থাকে শর্করা ও পটাশিয়াম। এটি খেলে আপনার ওজন দ্রুত কমবে। শুধু তাই না স্ট্যামিনা বাড়বে। তাই রোজ সকালবেলা কলার স্মুদি বা একটি গোটা কলা খেতে পারেন।
Pumpkin Flower Benefits: পুষ্টিগুণে ভরপুর কুমড়ো ফুল, খেলেই পাবেন উপকার!

- ওটস
ওটস নিত্যদিন খাওয়া খুব ভালো, এতে প্রচুর পরিমাণে ফাইবার, কার্বোহাইড্রেট, ভিটামিন বি থাকে। এটি খেলে আপনার শরীরের শক্তি বাড়বে না। আপনি ওটস, দুধ দিয়ে খেতে পারেন, আবার স্মুদি করেও খেতে পারেন।
- কুইনো
এতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রণের মতন খনিজ পদার্থ থাকে। শরীরের শক্তি বাড়বে আপনি যদি রোজ কুইনো খান। যেকোনোও সাইড ডিশ বা স্টু করে খেতে পারেন।
- চিয়া বীজ
চিয়া বীজ খাওয়া খুব ভালো, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, থাকে অ্যান্টিঅক্সিডেন্ট খেতে পারেন। এটি আপনি চিয়া বীজ রোজ স্মুদি তৈরি করে খেতে পারেন। আবার দই ও ওটসের সঙ্গেও খাওয়া ভালো।
- বাদাম
বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার থাকে ।এটি খেলে শরীর ভালো থাকবে। তাছাড়া স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে এই বাদাম।
- পালংশাক
পালংশাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, আপনি যদি নিত্যদিন পারেন রোজ পালং শাক খান। তাহলে আপনার শরীরে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিনের ঘাটতি কখনোই হবে না। লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এটি।
- বিট
বিট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে। এটি খেলে আপনার চেহারা ঠিক থাকবে, শরীর সুস্থ থাকবে। স্ট্যামিনা বাড়বে।
- কমলালেবু
শীতকালে সকলেই প্রায় কমলালেবু খান। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, থাকে অ্যান্টিঅক্সিডেন্টও। তাই কমলালেবু খেলে ক্লান্তি কমবে।
- গ্রিন টি
গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, গ্রিন টি খেলে আপনার ওজন বাড়বে না, শক্তি শরীরে বাড়ে। নিয়মিত গ্রিন টি খেলে আপনার ত্বক ভালো থাকবে।












Click it and Unblock the Notifications