তেল মশলাযুক্ত খাবার খাওয়ার পরেও ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েটে রাখতেই হবে এগুলি!

উৎসবের মরসুমে সকলেই ডায়েট ভুলে নানান ধরনের খাবার খেতে থাকেন। তখন তেল মশলাযুক্ত খাবার আমরা হাতে পেলে ভুলে যাই যে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আবার সবে মাত্র পড়েছে নতুন বছর, আর এসময় এখন অনেকেই পার্টি থেকে পিকনিকে মত্ত।

এই সময়ে সকলেই নানান ধরনের খাবার খাচ্ছেন, ভারি খাবার বা তেল মশলাযুক্ত খাবার খাবার পরেও যাতে ওজন না বাড়ে তার জন্য এই গুলি আপনি খেতে পারেন। দেখুন তাঁর মধ্যে কোন কোন খাবার রয়েছে, দেখুন।

weight under control

  • লেবু ও গরম জল

রোজ সকালবেলা ঘুম থেকে উঠে লেবুর সঙ্গে গরম জল মিশিয়ে খান। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। শরীর হাইড্রেট থাকবে। আবার আপনার শরীরে ক্যালোরির পরিমাণও কিন্তু বাড়বে না। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আদা চা

আদায় প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। শীতকালে যদি আপনি আদা চা খেতে পারেন, তাহলে আপনার সর্দি কাশির মতো সমস্যা থাকলেও তা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, এটি আপনার অন্ত্র ভালো রাখতেও সাহায্য করবে। এমনকি আপনি যদি আদা চাতে সামান্য মধু দিয়ে খান তাহলেও কিন্তু আপনার ওজন বাড়বে না। ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আদা চা।

  • মৌরি চা

মৌরির যে অনেক উপকারিতা রয়েছে তা আমরা কমবেশি সকলেই জানি। তবে মৌরি ভিজিয়ে সেই চা যদি আপনি রোজ খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবেই। যাদের পেশীতে যন্ত্রনা হয় বা খিচুনির সমস্যা রয়েছে বা পেট ফুলে থাকে তাদের জন্য মৌরি চা খুব ভালো খাওয়া। আধঘণ্টা মৌরি জলে ভিজিয়ে রাখবেন, সেই জল দিয়ে আপনি চা করে খাবেন দিনে দুবার করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যেটি শরীরের জন্য খুব ভালো।

  • অ্যাপেল সিডার ভিনিগার

অ্যাপেল সিডার ভিনেগার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, তাই আপনিও নিত্যদিন ডায়েটে যোগ করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার। এটি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এমনকি হার্ট ভালো রাখতেও সাহায্য করে। এটি রোজ সকালে খেলে আপনার সহজে খিদে পাবে না, পেট অনেকক্ষণ ভর্তি থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+