Weight Loss Tips: শীতকালে হু হু করে বাড়ছে ওজন, নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখুন এই খাবারগুলিতে
শীতকালে আমাদের সকলেরই ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়। আর এই সময় লেপ, কম্বল মুড়ি দিয়ে থাকলে ঘুম থেকে সহজে ওঠাও যায় না। আর যে কারণে আমাদের অনেকেরই জিম যাওয়া মিস হয়ে যায়, আবার সকালে যারা নিত্যদিন হাঁটতে যান তাঁরাও কিন্তু যেতে পারেন না অনেক সময়ে।
আর যে কারণে ওজন আমাদের হু হু করে বাড়তে থাকে। শীতের মৌসুমে যদি আপনার ওজন বাড়তে থাকে তা কমাবেন কীভাবে জানেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে শীতকালে এই খাবারগুলি আপনি ডায়েটে রাখতেই পারেন।

- মটরশুঁটি
শীতকালে প্রচুর পরিমাণে বাজারে মটরশুঁটি ওঠে, তাই এটি আপনি ব্রেকফাস্টে রোজ সকালবেলা রাখতে পারেন। এটি খেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে। সেই সঙ্গে ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
- সাইট্রাস ফল
শীতের মৌসুমে ওজন নিয়ন্ত্রণে রাখতে কমলালেবু, বাতাবি লেবু খাবেন, এটি খেলে শরীরও ভালো থাকবে। সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে ও সাহায্য করে।
- ডালিম
ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার থাকে। তাই ডালিম খেলে আপনার ওজন নিয়ন্ত্রনে থাকবে। ডালিমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, এটি খেলে খিদেও পাবে না আপনার।
- পালংশাক, শাক সবজি
রোজ সকালবেলা আপনি ব্রেকফাস্টে রাখতে পারেন পালংশাক বা যে কোন সবুজ শাকসবজি, এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুন রয়েছে। এটি শীতকালে খেলে আপনার ওজন নিয়ন্ত্রনে থাকবে। সেই সঙ্গে বেশি খিদেও পাবে না।
- আখরোট
আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।, এটি ফাইবারের মূল উৎস বলা চলে। যে ব্যক্তি নিত্যদিন আখরোট খান তার শরীর খুব ভালো থাকে। আখরোটে আপনি দই, স্যালাড বা ওটমিল দিয়ে খেতে পারেন।
- আদা
হজমশক্তি বাড়াতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন আদা, যেকোনও খাবারের সঙ্গে আপনি আদা খেতে পারেন। আদা খেলে ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকে।
- দারচিনি
রক্তে শর্করার মাত্রা নিয়ে নিয়ন্ত্রণে রাখতে আদার জুড়ি মেলা ভার, তাছাড়া আপনি চায়েও দারচিনি দিয়ে খেতে পারেন। এটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে।
- এগুলি খান রোজ
ওজন নিয়ন্ত্রণ রাখতে এবং পেট ভর্তি রাখতে নিত্যদিন চর্বিবিহীন খাবার খান এবং প্রচুর পরিমাণে শাকসবজি খান। এগুলি খেলে পুষ্টির ঘাটতিপূরণ হবে, শরীরও সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications