Weight Loss Tips: এক গ্লাস এই পানীয়তেই দ্রুত কমবে আপনার ওজন, জানেন
শীতকালে সকলেরই কিন্তু ওজন একটু বাড়তে থাকে, কারণ এসময় তেমনভাবে জিমে যাওয়া হয় না, যারা ঘুমকাতুরে তারা তো সকাল বেলা উঠতেই পারেন না। সেই কারণে ব্যায়ামও করা হয় না তাদের।
যে কারণে ওজন হু হু করে বাড়তে থাকে, আর এই শীতে আপনি যদি ওজন কমাতে চান তাহলে ভরসা রাখতে পারেন এই পানীয় গুলির উপর। এগুলি খেলে আপনার ওজন কমবেই কমবে, আপনি সকালেই খালি পেটে রোজ যদি এগুলি খান তাহলে আপনার শরীরও সুস্থ থাকবে।

- গ্রিন টি
গ্রিন টি রয়েছে প্রচুর উপকার। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, গ্রিন টি খেলে আপনার ওজন কমবে হু হু করে। শুধু তাই নয়, শরীরে থাকবে সতেজ। এমনকি বাতের ব্যথা থাকলে তাও কমবে।
- অ্যাপেল সিডার ভিনিগার
অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে লেবু, মধু মিশিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে খেয়ে নিন। অনেক গবেষণায় দেখা গেছে, এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। আর এতে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে হার্ট ভালো রাখে। হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায় দ্রুত।
- ডিটক্স ওয়াটার
প্রত্যেকদিন সকালবেলা যদি আপনি একগ্লাস করে ডিটক্স ওয়াটার খান, তাহলে শরীর কিন্তু ডিহাইড্রেট হবে না। এমনকি আপনার হজমের কোনও সমস্যা থাকবে না। ওজনও কমবে হু হু করে। সেই সঙ্গে যদি পারেন এক টুকরো শশা এবং পুদিনা পাতাও দিতে খেতে পারেন। এটি খেলে আপনি শরীর ফ্রেশ থাকবে, কাজেও পাবেন এনার্জি।
- আদা, লেবু চা
শরীর সুস্থ রাখতে নিত্যদিন খান আদা দিয়ে লেবু দিয়ে চা। আদা লেবু চা খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটি ওজন কমাতে সহায়ক।
- চিয়া বীজ
চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি ওজন কমাতে চান, তাহলে সারা রাত জলে চিয়া বীজ ভিজিয়ে সেই জলটি সকাল বেলা খালি পেটে খান। এতে আপনার খিদেও বেশি পাবে না এবং শরীরও কিন্তু সুস্থ থাকবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।
- ঘি ও গরম জল
ঘি ও গরম জল যদি একসঙ্গে খান তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। গরম জল এমনিতেই ওজন কমাতে সাহায্য করে, শীতকালে ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- জিরের জল
জিরে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাছাড়াও রয়েছে ভিটামিন এ, সি, কপার । জিরের জল আপনি সকাল বেলা খালি পেটে একগ্লাস করে খান তাহলে আপনার অন্ত্র ভালো থাকবে। সেই সঙ্গে ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। যদি আপনি ওজন কমাতে চান তাহলে দেরি না করে আজ থেকেই এগুলি খাওয়া শুরু করুন।












Click it and Unblock the Notifications