Weight Loss Drinks: ওজন নিয়ন্ত্রণে রাখতে সকালবেলা চায়ের পরিবর্তে খান এই পানীয়গুলি
ভোরবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে, চা না খেলে তাদের দিন যেন শুরু হয় না। তবে সকালবেলা চা খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুব একটা ভালো নয়, যারা সকালবেলা ঘুম থেকে উঠেই চা খান। তাদের কিন্তু লিভারে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া তাদের সারাদিন খাবার ভালো হজম হয় না।
আবার যারা ডায়েট করেন তারা সকালে উঠেই দুধ চা খেতে চান না, তারা মনে করেন তাতে তাদের শরীরে ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে। যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান চায়ের পরিবর্তে এই পানীয়গুলিতে চুমুক দিন, এতে আপনার শরীর ভালো থাকবে।

হলুদ, গোল মরিচের জল
হালকা গরম জলে দু তিন চামচ হলুদ, গোলমরিচ দিয়ে একটু ফুটিয়ে নিন, সেই জল আপনি খেতে পারেন এটি খেলে আপনার কিন্তু বিপাক আরোও বৃদ্ধি পাবে, সেই সঙ্গে অতিরিক্ত শরীরের চর্বি কমবে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
জিরে, মৌরি, জোয়ানের জল
সকালে ঘুম থেকে উঠে চায়ের পরিবর্তে খেতে পারেন জিরে, মৌরি, জোয়ানের জল, কীভাবে খাবেন- সামান্য পরিমাণ মৌরি এবং জোয়ান, জিরে নিন, তারপরে এগুলি প্রথমে জলে দিয়ে সামান্য ফুটিয়ে নিন। তারপর সেই জল হাফ করে নিন। তারপরে এগুলি খানিকক্ষণ ভিজিয়ে রাখুন রেখে ছেঁকে নিন। এই জলটি আপনি খেতে পারেন। এতে আপনার খাবার খুব ভালো হজম হবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং সুস্থ থাকবেন।
লেবু, মধুর জল
সকালবেলা চা খাওয়ার অভ্যাস আজ থেকেই ত্যাগ করুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে অর্ধেক লেবু দিন দিয়ে তাদের সামান্য পরিমাণ মধু দিয়ে খান। সেই উষ্ণ গরম জল আপনি খেতে পারে। এতে আপনি সামান্য দারচিনিও দিতে পারেন। এতে আপনার শরীর সতেজ থাকবে। সেই সঙ্গে আপনার ত্বকও উজ্জ্বল হবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে।
জল খান
কোনও ঝামেলাতেই যদি আপনি যেতে না চান তাহলে এক গ্লাস জল খান। তা আপনি সাধারণ জল খেতে পারেন আবার উষ্ণ গরম জলও খেতে পারেন। তবে অবশ্যই এক গ্লাস খাবেন। এটি আপনার শরীরকে হাইড্রেড রাখবে, এতে আপনার বিপাক খুব ভালো হবে। শরীরে যে টক্সিন রয়েছে সেটি বার হয়ে যাবে। শরীরকে হাইড্রেড রাখতে সাহায্য করবে এই জল। সারাদিন যাই খান না কেন তা খুব ভালো হজম হবে।
বাদাম, কুমড়োর দানার জল
ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে দু চারটে বাদাম এবং কুমড়োর দানা শুকিয়ে সেই বাদাম, কুমড়োর দানা রাতে ভিজিয়ে সেই জল সকালে আপনি খেতে পারেন। এটি আপনার ওজন কমানোর জন্য খুব ভালো। এগুলি আপনার ওজন যেমন বাড়তে দেবে না, ঠিক তেমনি আপনাকে খুব সতেজ রাখবে, সারাদিন আপনি ক্লান্ত হবেনই না। তবে, এই পানীয়গুলি খাওয়ার আগেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications