Weight Loss Diet: কোন কোন খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা যায় না, জানেন
আমরা আমাদের লাস্যময়ী চেহারা ধরে রাখার জন্য এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য নিত্যদিনই অনেক কষ্ট করে থাকি। যেমন ডায়েট করি, রোজ অফিস যাওয়ার আগে জিমে যাই, ব্যায়াম করি, তবে এমন অনেক ছোটখাটো ভুল আমরা করে থাকি যার কারণে অনেক পরিশ্রম করার পরেও চেহারা সহজে কমে না। যা হয়তো অনেকেই জানেন না। যদি আপনি খাবার ওপর বিশেষ জোর না দেন তাহলেও কিন্তু আপনার চেহারা কমবে না।
আপনি ডায়েট করছেন অথচ কিছুতেই ওজন কমছে না, কিন্তু কেন, এই ভুলগুলি করছেন না তো! দেখুন, কোন কোন ভুলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকছে না।

সকালে পুষ্টিকর খাবার খান
চিকিৎসকেরা বলছেন, অনেকেই রয়েছেন যারা ডায়েট করবার জন্য সকালের খাবারই হয়ত খায় না। এটি কিন্তু শরীরের জন্য খুব খারাপ। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সকালে খাবার সঠিক সময়ে খাওয়া উচিত। সেই সঙ্গে সকালবেলা পুষ্টিকর খাবার খাদ্য তালিকায় রাখুন। তাহলে কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, খালি পেটে থাকলে ওজন কিন্তু বাড়ে।
প্রো-বায়োটিক খাদ্য খান
রোজ প্রো-বায়োটিক খাবারের পরিমাণ বাড়ান। গবেষণায় বলা হচ্ছে, প্রচুর পরিমাণে ফলমূ,ল শাকসবজি ইত্যাদি খান। এগুলি কিন্তু ক্যালরিবিহীন, তাই এগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে, তাছাড়া অনেকক্ষণ ভর্তি থাকবে পেটও।
প্রচুর জল খান
যদি আপনি শরীর থেকে ক্যালরি কমাতে চান, তাহলে প্রচুর পরিমাণে জল খেতে হবে,শরীর কিন্তু ডিহাইড্রেট হলে চলবে না, এতে ওজন কিন্তু আপনার বাড়বে, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে।
স্ন্যাকস খাবেন না
সন্ধের টিফিন খাওয়ার সময় কিন্তু স্ন্যাকস খাবেন না, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে। তাই পেট ভরাযুক্ত খাবার খান। তবে ওটমিল খেতে পারেন। স্ন্যাকস জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

উচ্চ প্রোটিন যুক্ত খাবার এড়িয়ে চলুন
উচ্চ প্রোটিন যুক্ত খাবার এগিয়ে চলুন, তার তুলনায় হালকা খাবার খান। আপনি কিন্তু বাদাম বেশি পরিমাণে খাবেন না। বাদাম খেলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকে না, তার জায়গায় আপনি ফলের রস খেতে পারেন, ফল খেতে পারেন।
দুগ্ধ জাতীয় খাবার
ওজন নিয়ন্ত্রণে রাখতে দুগ্ধ জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। সমীক্ষায় দেখা গেছে, শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে নানান সমস্যা হয়, তবে ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি বেশি খাওয়া চলবে না। দুগ্ধ জাতীয় খাবার যদি আপনি প্রচুর পরিমাণে খেতে থাকেন তাহলে ওজন বাড়বেই।
এগুলি খাবেন না
সোডা, ঠাণ্ডা পানীয় খাবেন না। এতে চিনির ভাগ বেশি থাকে। এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।
কম চর্বিযুক্ত খাবার খান
কম চর্বিযুক্ত খাবার খান, বেশি ক্যালরিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন, তবে ফাইবার যুক্ত খাবার বেশি পরিমাণে খান। এটি আপনার শরীরও ভালো রাখবে এবং সতেজে রাখবে এবং সেই সঙ্গে ওজন আপনার নিয়ন্ত্রণে রাখবে।












Click it and Unblock the Notifications