Weight Gain Reason: হঠাৎ করেই ওজন বেড়ে যাওয়া এই মারণ রোগের লক্ষণ, জানেন
ওজন নিয়ন্ত্রণে রাখা আমাদের কাছে একটা সমস্যার। তার কারণ বর্তমান সমাজে তরুণ তরুণী স্ট্রিট ফুডের প্রতি একটা লোভ সকলেরই রয়েছে। এই লোভ যেন সহজে আমাদের যায় না। অফিস ফিরতি পথে বা টিউশন থেকে ফেরার পথে আমরা সকলেই কমবেশি বাইরের খাবার খেয়ে খাই।
এই কারণে আমাদের ওজন প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। শরীরে ক্যালরির মাত্রা বেড়ে গেলেই আমাদের ওজন বাড়তে থাকে। তবে ওজন বেড়ে যাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ভালো না। তবে, চিকিৎসকেরা বলছেন, যদি হু হু করে কোনও কারণ ছাড়াই যদি ওজন বাড়ে তা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। কেন বাড়ছে ওজন, তাহলে আপনি কি গুরুতর কোন কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন।

থাইরয়েড
বিশেষজ্ঞদের মতে, যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনি মোটা হয়ে যাবেন। থাইরয়েড দু’রকমের হয়। এক ব্যক্তি খুব মোটা হয়ে যান, আবার এক ধরনের থাইরয়েড আছে যা খুব রোগা করে দেয়। ওজন বেড়ে যাওয়া থাইরয়েডকে হাইপার থাইরয়েড বলে। এতে আপনি ক্রমশ মোটা হতে থাকবেন। তাই যদি অস্বাভাবিক মোটা হয়ে যান তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
উচ্চ রক্তচাপ
চিকিৎসকেরা বলছেন, ওজন বেড়ে গেলে আমাদের কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা হয়। এটি হলে আমাদের রক্তনালীর মধ্য দিয়ে রক্ত স্বাভাবিকভাবে প্রভাবিত হয় না। যা গিয়ে চাপ দেয় আমাদের হার্টে। আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনির রোগ হতে পারে। এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার শরীরে উচ্চ রক্তচাপ হলে মানুষ কিন্তু মোটা হয়ে যায়। তাই আগে থেকেই সতর্ক হোন।
হার্ট অ্যাটাকের লক্ষণ
চিকিৎসকেরা বলছেন, কারণ ছাড়াই ওজন বাড়ছে, তা কিন্তু আপনার হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। আপনি মোটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে চর্বির মাত্রা বাড়তে থাকবে। যে কারণে আপনার রক্তের শর্করার মাত্রাও বাড়বে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যখন আপনি মোটা হয়ে যান তাহলে দ্রুত পাঁচ থেকে দশ কেজি ওজন কমিয়ে নেওয়ার চেষ্টা করুন, না হলে আপনার হার্ট অ্যাটাকে হবে। যে কারণে আপনার রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা হু হু করে বাড়তে থাকবে।

ডায়াবেটিস
যদি আপনার ওজন বাড়তে থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রবল। এটি আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা দশজনের মধ্যে আট জনেরই ওজন কিন্তু খুব বেশি হয়। তাই ওজন কিন্তু কমাবার চেষ্টা করুন। বা রোজ আপনি ব্যায়াম করুন বা হাঁটুন, সেই সঙ্গে খাবারেও লাগাম দিন।
আর্থ্রাইটিস
আর্থ্রাইটিস আক্রান্ত ব্যক্তিরা ও কিন্তু প্রচণ্ড পরিমাণে মোটা হতে থাকেন। তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। শরীরে ফুলে যেতে থাকে। ওজন বাড়তে থাকে। হাড়ের ক্ষয় হয়, তাই হঠাৎ ওজন বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেবেন। এটি কখনোই অবহেলা করবেন না। কারণ এর থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।












Click it and Unblock the Notifications