শীতে উলের পোশাক পরলেই হাত, পা চুলকায়, কিন্তু কেন, কীভাবে অ্যালার্জি থেকে রেহাই পাবেন
ডিসেম্বর মাস শুরু হতেই কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আর ক্রমেই কিন্তু পারদ নিম্নমুখী হচ্ছে। আর শীত যত বাড়ছে ততই কিন্তু আলমারি থেকে সোয়েটার, জ্যাকেট নামানোর হিড়িক শুরু হয়েছে সকলের। আর অনেকেই কিন্তু এই সময়ে একটু ভয়ে ভয়ে থাকেন। কারণ অনেকেরই শীতের পোশাক পরে অর্থাৎ উলের জামা কাপড় পরে গায়ে অ্যালার্জির বের হয়।
আর তাছাড়া এই হাড় কাঁপানো ঠান্ডায় উলের পোশাক ছাড়া গতিও নেই। চুলকানি থাকলে চোখ লাল হলেও সেই উলের পোশাকে পরতে হয় সকলকে। মূলত এই সমস্যাকে কিন্তু টেক্সটাইল ডার্মাটাইটিসের সমস্যা বলা হয়। এটি কিন্তু মূলত উলের পোশাক থেকে হয়। কিন্তু কেন এমন সমস্যা হয়, জানুন লক্ষণ।

এই সমস্যা হওয়ার পেছনে বড় ও প্রধান কারণ হল উল। উল হল প্রাকৃতিক তন্তু। যা ভেড়ার পশম দিয়ে তৈরি করা হয় উল। উল থেকে তেল নিষ্কাশন এবং পরিষ্কার করবার জন্য রাসায়নিক ও উলে রঙ করবার জন্য স্বাভাবিক ডাই ব্যবহার করা হয়। যা অনেক সময় ত্বকের সংস্পর্শে এসে অনেকের শরীর অ্যালার্জির সৃষ্টি করে।
- জানুন উপসর্গ
চুলকানি হয়, চোখ ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, অনেকের শরীরে ফুসকুড়ি হয়, আবার অনেকের নাক বন্ধ হয়ে যায়। আবার অনেকের শরীরে আমবাতও হতে থাকে। তাই আগেই সাবধান হোন আপনিও। তবে কীভাবে রেহাই মিলবে, জানুন।
কীভাবে রেহাই পাবেন
- এই ধরনের পোশাক পরুন
এমন সোয়েটার পরুন যাতে উল আপনার গায়ে যেন না লাগে। সোয়েটারের ভেতর যেন একটা মোটা কাপড় থাকে। আর এই রকম পোশাক পরার পরেও যদি আপনার অ্যালার্জি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। বর্তমানে অনেক রকম সোয়েটার বেরিয়েছে যেগুলি পরলে আপনার অ্যালার্জি হবে না। সেই সঙ্গে আপনার শরীরও গরম থাকবে।
- চিকিৎসকের পরামর্শ নিন
যদি পারেন সুতির কাপড় মোটা কাপড় পরে তার ওপরেও উলের জামা কাপড় পরতে পারেন। এতে কিন্তু এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। আবার অনেক সময় আলমারিতে বহুদিন জামা কাপড় থেকে যাওয়ার কারনেও কিন্তু গায়ে অ্যালার্জি বের হয়। তাই প্রথমে জামা কাপড় নিয়ে রোদে রাখুন। তারপরে কিন্তু সেই জামা কাপড় পরবেন। তবে যেকোনও অ্যালার্জি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।












Click it and Unblock the Notifications