জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণকে সাজান এই রঙের পোশাকে, আপনিও পরুন এই রঙের জামা

হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে কৃষ্ণ ভক্তরা এই বিশেষ দিনটি পালন করে থাকেন। জন্মাষ্টমীর দিনে ভক্তরা কৃষ্ণকে খুব সুন্দর করে সাজান। গোপালের মন মতন ভোগ নিবেদন করেন।

কথিত আছে, কৃষ্ণকে খুশি করলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। জীবনেও সফলতাও অর্জন করতে পারবেন। আপনি কি জানেন শ্রীকৃষ্ণের প্রিয় রঙের জামা তাঁকে পরালে তিনি খুব খুশি হন। কৃষ্ণকে কী কী রঙের জামা পরাবেন, জানুন।

janmastami

  • হলুদ ও কমলা

জন্মাষ্টমীতে আপনি ভগবান কৃষ্ণের সবচেয়ে প্রিয় রঙ হলুদ ও কমলা রঙের জামা পরাতে পারেন। তাছাড়াও আপনি সবুজ, গোলাপি, লাল, সোনালি রঙের জামা কাপড় কৃষ্ণকে পরাতে পারেন। এতে তিনিও খুব খুশি হবেন।

  • কী পরবেন আপনি

কারন কৃষ্ণকে জন্মাষ্টমীতে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু ঐতিহ্যবাহী পোশাক পরানো হয়। অনেকেই এই বিশেষ দিনে নতুন জামা কাপড় পরেন। যদি আপনিও নতুন জামা পরবেন, তখন এই জামাগুলি পরতে পারেন। দেখুন মহিলারা কী কী পরবেন।

  • শাড়ি

মহিলাদের এসময়ে শাড়ি পরলে নীল, গোলাপি, হলুদ ,লাল রঙের শাড়ি পরবেন। যদি সেখানে ময়ূরের পালক আঁকা থাকে, তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে। কারণ এই জন্মাষ্টমীতে এই শাড়ি গুলি পড়লে দেখতেও বেশ ভালো লাগে।

  • সালোয়ার কামিজ

জন্মাষ্টমীর দিন যদি আপনি সালোয়ার কামিজ পরেন, তাহলে খুব উজ্জ্বল রঙের, এমব্রয়ডারি কাজের বা প্রিন্ট করা সালোয়ার কামিজ পরতে পারেন। তাছাড়াও প্রিন্টের সালোয়ার পরতে পারেন।

  • লেহেঙ্গা

জন্মাষ্টমীতে যদি আপনি লেহেঙ্গা পরেন, তাহলে অবশ্যই ব্লক প্রিন্টের লেহেঙ্গা পরার চেষ্টা করবেন। এটি দেখতে কিন্তু বেশ ভালো লাগে।

জন্মাষ্টমীতে বাড়িতে পূজা হচ্ছে, আপনার বাড়ির বোন থেকে স্ত্রী সেজে উঠেছে সুন্দর করে, আপনি কি পরবেন ভাবছেন। চিন্তা নেই রইল ছেলেদের জামা পরার টিপস।

  • কুর্তা, পাঞ্জাবি

ছেলেরা কিন্তু নীল, সাদা, হলুদ রঙের কুর্তা পাঞ্জাবি, পায়জামা পরতে পারেন। যা কিন্তু পরলেও আপনাকে দেখতে বেশ ভালো লাগবে।

  • শেরওয়ানি

যদি আপনি শেরওয়ানি পরতে চান তাহলে নীল, লাল বা সোনালি অর্থাৎ গাঢ় রঙের এমব্রয়ডারি কাজের শেরওয়ানি পরতে পারেন। যা দেখতেও কিন্তু অসাধারণ লাগবে।

  • ধুতি

অনেকেই কিন্তু এই পুজোর দিনগুলিতে ধুতি পরেন। তাই সাদা ও হলুদ রঙয়ের ঐতিহ্যবাহী ধুতি পরে আপনি আপনার বাড়িতে পুজো দিতে পারেন বা কোনও মন্দিরে যদি পুজো দিতে চান সেখানে গিয়েও দিতে পারেন। এই পোশাকগুলো কিন্তু পুজো দেওয়ার জন্য একদম পারফেক্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+