Magic Food: অনেকদিন সুস্থ শরীরে বাঁচতে চান? প্রতিদিন খাবারে রাখুন এই পদ

করোনার পর থেকে চিকিৎসক থেকে গবেষক সকলেই পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য। কিন্তু আমরা প্রথমে সেকথা শুনলেও করোনার দাপট কমতে আবার আগের ছন্দে ফিরে গিয়েছি। নিজেদের মরজি মতো খাবার খাচ্ছি। সেটা স্বাস্থ্যকর কিনা সেটা ভাবার সময় নেই।

কিন্তু জানেন কি মানুষের জীবন কতদিন সুস্থ থাকবে সবটাই নির্ভর করে এই খাবারের উপরেই। এখন যেখানে ৯ বছরের বালকেরও হৃদরোগে মৃত্যু হচ্ছে সেখানে ইতালির মিলিজ ফ্যামিলির তিন সদস্যের বয়স শুনলে চমকে উঠবেন। তাঁদের তিন ভায়ের মধ্যে সবচেয়ে বড় যিনি তাঁর বয়স ১০৯ বছর। এবং তার থেকেও আশ্চর্যের কথা তাঁদের শরীরে কোনও রোগ নেই।

healthy food

গোটা বিশ্বে দীর্ঘজীবী মানুষের বসবাসের এলাকা হিবে ব্লু জোন নামে চিহ্নিত করা হয়। গোটা বিশ্বে ৫টি ব্লু জোন রয়েছে। যেখানকার বাসিন্দারা সবচেেয় বেশিদিন নিরোগ হয়ে বাঁচতে পারেন। সেই পাঁচটি ব্লু জোন রয়েছে ইতালি, গ্রিস, জাপান, কোস্টারিকা এবং আমেরিকা। মিলিস ফ্যামিলি বাস করে ইতালির এই ব্লুজোনে সারডানিয়ায়। এমনিতেই এই এলাকা এতোটাই দূষণ মুক্ত যে এখানে তেমন কোনও রোগের প্রকোপ কারোর মধ্যেই নেই।

তবে শুধু দূষণ মুক্ত পরিবেশের কারণেই যে এঁরা দীর্ঘদিন সুস্থ শরীরে বেঁচে রয়েছেন এমন নয়। এর নেপথ্যে রয়েছে একটি ম্যাজিক ফুড। তিনটি ম্যাজিক ফুডের কামালেই তাঁরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন নিরোগ শরীরে। তার মধ্যে একটি হল থ্রি বিন মিনেস্টোনে। যাতে তিনরকমে বিন থাকে। নিজের বাড়ির বাগানেই তাঁরা এই সব বিনসের ফলন করেন। সেগুলি বিভিন্ন সবজির মধ্যে দিয়ে তাঁরা প্রতিদিন খান। এই বিনস দিয়ে স্যপও তৈরি করে খান তাঁরা। তাতে থাকে বিনস, গাজর, পেঁয়াজ, চিজ, সিলেরি। এছাড়াও মাংস, পাস্তাতেও এই সব পিনস এবং সবজি দিেয় তাঁরা খান।

এছাড়া আরেকটি খাবার হল সোর্ডেট ব্রেড। এই বিনস এবং সবজি দেওয়া স্যুপের সঙ্গে তাঁরা রোজ এই ব্রেড খান। সাধারণ ময়দার তৈরি ব্রেড বা পাইরুটিকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মনে করা হয়। কিন্তু সোর্ডার্ড ব্রেড ভীষণ ভাবে স্বাস্থ্যকর। তাতে স্বাস্থ্যের কোনও ক্ষতি হয় না।

আর তিন নম্বর খাবারটি হল রেড ওয়াইন। দিনে দুই থেকে তিন আউন্স রেডওয়াইন পান করেন তাঁরা। এবং এটায় কোনও অনিয়ম হয় না। মদের মধ্যে অ্যালকোহল থাকার কারণে শরীরে অনেক সমস্যা ৈতরি হয়। হার্টের অসুখ থেকে শুরু করে কোলেস্টেরল একাধিক রোগ তৈরি হয়। সেকারণে তাঁরা ২ থেকে ৩ আউন্সের বেশি ওয়াইন পান করেন না। তবে শুধু খাবারই েয সুস্থ এবং দীর্ঘ জীবন দিতে পারে তা নয়। তার সঙ্গে আনন্দ থাকাও জরুরি। এরা গোটা পরিবার একসঙ্গে মিলে লাঞ্চ বা ডিনার করতে ভালবাসে। তাতে হাসি ঠাট্টা আনন্দ থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+